নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নালিতাবাড়ী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু বকর ওরফে বাক্কার এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের আব্দুল হালিম উকিলের পে একই সময়ে শহীদ মিনার চত্বরে সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, দুই প একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ পদপে নেয়া হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে শহরে মাইকিং করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর ওরফে বাক্কার ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম উকিলের সমর্থকদের মধ্যে রবিবার রাতে শহীদ মিনার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পরে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর ১২ টায় আ.লীগের আবু বকর ওরফে বাক্কার এবং বিদ্রোহী আব্দুল হালিম উকিলের পে শহীদ মিনার চত্বর এলাকায় প্রতিবাদ সভা আহ্বান করা হলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।




