ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা ২ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, কৃষি অফিসার কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আঃ মান্নান, সাব-রেজিঃ গোবিন্দ্র রায়, উপজেলা জাসদ’র সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান, উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক আয়েমা সিদ্দিকা রুপালি, আ’লী নেতা হারুন-অর রশিদ, বিশ্বজিৎ, ফিরোজ মিয়া, ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওন প্রমূখ। এ সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।




