শ্রীবরদী প্রতিনিধি : শ্রীবরদীতে ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৩৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে ওই ঘটনা ঘটে। মৃত কৃষক উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে ।
জানা যায়, চককাউরিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে খাইরুল ইসলাম শনিবার সকালে পার্শ্ববর্তী েেত পানি দিতে গেলে ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।




