ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে আগাম শীতের বার্তা বইছে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৫ ৯:০৯ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে আগাম শীতের বার্তা বইছে। হিমেল হাওয়ায় উঁকি দিচ্ছে শীতের হাতছানি। কার্তিক মাস শুরু হতেই দিনাজপুর জেলার প্রকৃতি ও পরিবেশের দ্রুত পরিবর্তন ঘটছে। দিন দিন কমছে তাপমাত্রা। শেষ রাতে কাথা,কম্বল শরীরে মুড়াচ্ছে মানুষ। ভোরে কুঁয়াশার চাদরে মোড়ানো থাকছে চারদিক। সকালে চারদিকে কুয়াঁশার অপরূপ সৌন্দর্য্য,শিশির সিক্ত মাটিতে ঝড়া শিউলী ফুল, ঘাসের ডগায় শিশীর বিন্দু। সূর্যদ্বয়ের সাথে সাথে শিশির বিন্দু উকি মারছে, ঘাষ,কলা পাতা-কচু পাতা,ধানে ডগা আর ফুল ও লাউ গাছের ডগায়। শুধু তাই নয়, চুলের ফাঁকে ফাঁকে শিশিরের জাল বোনা আর কুঁয়াশার চাদরে ঢাকা শীতের সকাল যেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গে শীহরনের ছোঁয়া দিয়ে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালী রোদের পরশের সাথে চিতোই আর ভাপা পিঠার স্বাধ যেনো মন জুড়িয়ে দিচ্ছে প্রতিদিন। অন্যদিকে পাকা ধান কাটা,উভানো, মাড়াই আর খেজুুর রস নামানো দৃশ্য যেনো আবহমান বাংলার রূপকে আরও কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে। ডোবা,নালা,খাল,বিলে ঝাঁকে ঝাঁকে ছুঁেট আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রকৃতি যেন শীতের ছোয়াঁয় আরও অপুরূপ ধারন করছে। রূপের ডালা সাজিয়ে বসে থাকছে প্রকৃতি। মানুষের সাজ পোষাকেও পরিবর্তন আসছে। লেপ,তোষক, সোয়েটার, চাদর আর পশমী কাপড়ের খোঁজে ছোটাছুটি করছে মানুষ। লেপ,তোষকের দোকান, বিভিন্ন শপিংমল, ষ্টোর আর পুরাতন কাপড়ের দোকানগুলোতে বাড়ছে তাদের আনাগোনা। কৃষকরা শীতকালীন ফসল আর শাক সব্জি চাষে ব্যস্ত হয়ে উঠেছে। সৌখিন মানুষরা নিচ্ছে প্রস্তুতি নানা রঙের ফুলচাষে। হাট-বাজারে উঠেছে আগাম শীতকালীন বিভিন্ন সব্জি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads