ads

শনিবার , ২৪ অক্টোবর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বন্যহাতির তান্ডব : আতংকে পাহাড়ি জনপদের মানুষ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০১৫ ১১:৩২ অপরাহ্ণ

Eliphant pic-শ্রীবরদী প্রতিনিধি : শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়ন ও আশপাশের এলাকায় গারো পাহাড়ের পাদদেশে ভারত থেকে নেমে আসা বন্যহাতির দল তান্ডব শুরু করেছে। এতে সীমান্তবর্তী পাহাড়ি মানুষ আতংকিত হয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে ভীতি, আতংক ও অশান্তির কালোছায়া। বন্যহাতির আগমনে সীমান্তবর্তী ওই অঞ্চলের মানুষ অতিকষ্টে রোপণকৃত আমন ধান বন্যহাতির কবল থেকে রক্ষার্থে নির্ঘুম রাত কাটাচ্ছে।
জানা যায়, ২৩ অক্টোবর শুক্রবার গভীর রাতে ভারতের গভীর অরণ্য থেকে ৩০/৪০ টির এক বন্যহাতির দল ঝুলগাঁও গ্রাম অতিক্রম করে রাজা পাহাড়ে অবস্থান নিয়েছে। ভারত থেকে হাতি আসার সময় ঝুলগাঁও এলাকা পেরিয়ে পার্শ্ববর্তী হাতিবর গ্রামের কৃষক একুল মিয়ার ১০ কাঁঠা, আঃ রউফের ৮ কাঁঠা, গনি মিয়ার ১০ কাঁঠা, নুর আলমের ১০ কাঁঠা ও তাহের মিয়ার ১ একর জমির কাঁচা আমন ধান খেয়ে সাবাড় করেছে।
শনিবার সকাল থেকে ওই এলাকার লোকজন বন্যহাতি তাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে দলবদ্ধভাবে লাঠি-সোটা ও কেরোসিন মশাল জ্বালিয়ে চেষ্টা করে যাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল জানান, শুক্রবার রাতে ভারত থেকে বন্যহাতির দল এ এলাকায় প্রবেশ করে অনেক কৃষকের কাঁচা আমন ধান খেয়ে সাবাড় করেছে। আমরা শনিবার রাতে দলবদ্ধভাবে লাঠি সোডা, লোহার রড, টর্চ লাইট এবং কেরোসিন মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছি। যাতে বন্যহাতি কবলিত ওই অঞ্চলের সাধারণ কৃষকের জান মালসহ আমন ধান রক্ষা পায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads