ads

বুধবার , ১৪ অক্টোবর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০১৫ ৬:১৬ অপরাহ্ণ

Sherpur human chainস্টাফ রিপোর্টার : শেরপুরে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিও ভুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/কর্মচারী ফেডারেশনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ১৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় স্থানীয় নিউমার্কেট পায়রা চত্বরে পালিত কর্মসূচীতে জেলার সকল নন এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/কর্মচারী ফেডারেশন এর আহবায়ক মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। ওইসময় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সকল কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষণা করেন।
বর্তমানে বাংলাদেশে স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির অপক্ষায় রয়েছে। তার মধ্যে শেরপুর জেলায় এমপিও ভুক্তির অপেক্ষায় রয়েছে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!