ads

বুধবার , ১৪ অক্টোবর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত : আহত ২

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৫ ১২:৫৮ অপরাহ্ণ

Nalitabari Road Accidentনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। ১৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সøুইসগেইট এলাকার আন্দারুপাড়া মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল (২২) উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা-বৈশাখি বাজার এলাকার কলিম উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছে অটোরিক্সাচালক আন্দারুপাড়া গ্রামের আরফান আলী (৪৪) ও যাত্রী নয়াবিল গ্রামের জুলহাস উদ্দিন (৪৫)।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নয়াবিল বাজারের দিকে যাচ্ছিল। ওইসময় সøুইসগেইট এলাকার আন্দারুপাড়া গ্রামের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায়। আহত হয় অটোরিক্সাচালক আরফান আলী ও যাত্রী জুলহাস উদ্দিন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads