ads

সোমবার , ১২ অক্টোবর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রভাষক হামিদুল ইসলাম স্মরণে শিক্ষক সুহৃদ সংঘের শোক সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০১৫ ৩:০৮ অপরাহ্ণ

Picture- 11-10-2015শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক-অধ্যাপকদের সংগঠন ‘শিক্ষক সুহৃদ সংঘের’ উদ্যোগে ফতেহপুর এস.এফ.এম.কে ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবি প্রভাষক হামিদুল ইসলামের অকাল মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রভাষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তার শিক্ষকতা ও ব্যক্তি জীবনের উপর সার্বিক আলোচনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মো. আকবর আলী। সংগঠনের কার্যক্রম ও সার্বিক উন্নতির বিষয়ে গঠনমূলক আলোচনা করেন ফতেহপুর ফাজিল মাদরাসার সিনিয়র প্রভাষক মো. মিজানুর রহমান। ৮ অক্টোবর বিকেলে শ্রীবরদী মধ্য বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও ভটপুর আলিম মাদরাসার ইসলামের ইতিহাসের প্রভাষক ও শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কে.এম. ফারুক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব ও ভায়াডাঙ্গা আলিম মাদরাসার আরবি প্রভাষক মো. আশরাফুজ্জামান। শোক সভায় আরও উপস্থিত ছিলেন ফতেহপুর এস.এফ.এম.কে ফাজিল (ডিগ্রী) মাদরাসা, কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা, ভটপুর আলিম মাদরাসা, কুরুয়া আলিম মাদরাসা, ভায়াডাঙ্গা আলিম মাদরাসা ও ভেলুয়া আলিম মাদরাসার প্রভাষক-অধ্যাপকগণ। উল্লেখ্য, ৪ অক্টোবর রাত ১০টায় প্রভাষক হামিদুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

Need Ads