ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১, ২০১৫ ১:৪৭ অপরাহ্ণ

Road accident 3ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনী নিহত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে উপজেলার ভন্দভাটপাড়া গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী মন্তা বিবি (৫০) ও উসমান গনির কন্যা উর্মি (৪)।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইগাতী থেকে ব্যাটারীচালিত অটোরিক্সাযোগে দাদি-নাতনী আত্মীয়বাড়ি যাওয়ার পথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!