ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কলেজ ছাত্রী হিমু হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৫ ৫:৩৪ অপরাহ্ণ

Sherpur Human Chain- Himuস্টাফ রিপোর্টার : শেরপুরে গৃহবধূ কলেজ ছাত্রী নূরানী আক্তার হিমুর (২০) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শতাধিক সহপাঠী শিার্থীর অংশগ্রহণে ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কলেজের শিক্ষকমন্ডলী।ওইসময় বক্তব্য রাখেন কলেজের অধ্য প্রফেসর ড. এ.কে এম রিয়াজুল হাসান, উপাধ্য প্রফেসর মো. সারওয়ার জাহান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুর রউফ প্রমুখ। বক্তারা হিমুর খুনি ঘাতক স্বামী শাহেদুজ্জামান শাহেদসহ জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন। পরে একই দাবিতে নিহত কলেজ ছাত্রীর সহপাঠীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের কাছে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর মধ্যরাতে শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় মাইক্রোবাসে বহন করার সময় পুলিশ গৃহবধূ নুরানী আক্তার হিমুর লাশ উদ্ধার করে। তখন তাঁর স্বামী শাহেদকে পুলিশ মাইক্রোবাস থেকে আটক করে। ওই ঘটনায় নিহত হিমুর মা বাদী হয়ে স্বামী শাহেদ, শ্বশুর সেকান্দর আলী, ননদ শামীমা আক্তার ও সহযোগি আব্দুল জলিলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তাঁর স্বামী শাহেদ দাবি করেন, হিমু বিষপানে আত্মহত্যা করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads