ads

সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঁঠালিয়ায় ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ৭০৮
কাঁঠালিয়ায় ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

lash-2ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় শামিম হোসেন মোল্লা (২৪) ও শাহ আলম হাওলাদার (৪৪) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগস্ট সোমবার দুপুরে উপজেলা সদরের বন্দর জামে মসজিদ থেকে শামিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকা থেকে শাহ আলম হাওলাদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শামিম উপজেলা সদরের বাসিন্দা সুপারি ব্যবসায়ী রুস্তম আলী মোল্লার ছেলে। শাহ আলম কচুয়া গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে।
জানা যায়, শামিম সবার অজান্তে বন্দর জামে মসজিদের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। মুয়াজ্জিম জোহরের আযান দিতে মসজিদে ঢুকে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে, কচুয়া গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে কৃষক শাহ আলম ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হন। পরে, বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে, পুলিশ মরদেহ উদ্ধার করে। ওইসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দায় বাস উল্টে নিহত ৩ পরবর্তী সংবাদ পেঁয়াজের ঝাঁজ: ২৪ ঘণ্টায় দাম বেড়েছে কেজিতে ২৫…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads