ads

সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আপিল খারিজ, ঢাবিতে ভর্তির সুযোগ একবারই

খবর টি পড়েছেন : ২১০
আপিল খারিজ, ঢাবিতে ভর্তির সুযোগ একবারই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

du-admission_157শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে গেছে। ২৪ আগস্ট সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে দেন। এদিন আদালতে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন এ এফ এম মেসবাহ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
এতে ঢাবিতে ভর্তি হতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল থাকলো। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সদ্য উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরাই ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসি বা সমমান পর্যায়ে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দু’বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন এইচএসসি বা সমমান উত্তীর্ণরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২৬ শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিটে ১৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পরে গত ৮ জুলাই রুলের নিষ্পত্তি করে শিক্ষার্থীদের অভিভাবকদের করা রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকরা চেম্বার আদালতে আপিল করলে গত ২৯ জুলাই চেম্বার বিচারপতি আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। সেই আপিলের শুনানি নিয়ে সোমবার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম সোমবারই শুরু হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় যমুনার পানি আরও বেড়েছে পরবর্তী সংবাদ পদ্মা সেতু নির্মাণকাজের ওয়ার্কশপ এলাকায় ভাঙন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads