ads

শুক্রবার , ৩১ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের ক্ষতি করে কেউ রেহাই পাবে না : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৪
জনগণের ক্ষতি করে কেউ রেহাই পাবে না : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

pm_15শ্যামলবাংলা ডেস্ক : রাজনীতির নামে জনগণের ব্যাপক ক্ষতি ও জীবন্ত মানুষ হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের ক্ষতিসাধনের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের কেউ রেহাই পাবে না। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছি। কারণ তাদের শাস্তি না হলে আগামীতে তারা আবারো একই ঘটনা ঘটাবে।’ বিএনপি-জামায়াত জোটের ৯২ দিনের অবরোধে অগ্নিসন্ত্রাসের শিকার ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণের উদ্দেশ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। খবর বাসসের
চেক বিতরণের পর প্রধানমন্ত্রী বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং এই চিন্তা-চেতনা থেকে সাহায্য-সহায়তার চেষ্টা করছি। এ সময় তিনি বলেন, ব্যক্তিস্বার্থ চরিত্রার্থের জন্য জনগণের ক্ষতিসাধন ও জীবন্ত মানুষ পোড়ানোর মতো এমন নৃশংসতা কেউ দেখাতে পারে তা কল্পনাও করা যায় না।
তিনি বলেন, তিনি রাজনীতি করেন মানুষের সেবা ও কল্যাণের জন্য। কিন্তু যে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণ নির্মমতার শিকার হয়, তা আদৌ কোনো রাজনীতি নয়। সেটা মূলত জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। মানুষ স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করে নিজেদের জীবনযাত্রা উন্নত করবে এটাই ছিল সবার কামনা।
‘আমরা কখনোই জনগণের ক্ষতিসাধন বরদাস্ত করি নাই’- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে এবং আমি মানুষকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে চাই।’
এদিন প্রধানমন্ত্রী অবরোধে অগ্নিসন্ত্রাসের শিকার ৩৭ ব্যক্তি ও ক্ষতিগ্রস্তদের আত্মীয়-স্বজন এবং ১৮৫ ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকের মাঝে ৮ কোটি ৩৭ লাখেরও বেশি টাকার ২২২টি চেক বিতরণ করেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের মাঝে ৯৯৪টি চেকে ৩৩ কোটি ৭৭ লাখ টাকা বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোমেন উপকূল অতিক্রম করবে মধ্যরাতে পরবর্তী সংবাদ দুর্বল কোমেন স্থল নিম্নচাপে পরিণত, বিপদ সংকেত নেই

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads