ads

বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুই নারীর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪৪
সিংড়ায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুই নারীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শতকুড়ি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৫) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী কল্পনা খাতুন (১২)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শতকুড়ি গ্রামের রাবেয়া ও কল্পনা বাড়ীর পাশবর্তী মাঠে কাজ করছিল। আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে দাফনের জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাকার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ… পরবর্তী সংবাদ ধেঁয়ে আসছে কোমেন : নিরাপদ আশ্রয়ে মাছ ধরা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads