ads

বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধেঁয়ে আসছে কোমেন : নিরাপদ আশ্রয়ে মাছ ধরা ট্রলার

খবর টি পড়েছেন : ৩৫৩
ধেঁয়ে আসছে কোমেন : নিরাপদ আশ্রয়ে মাছ ধরা ট্রলার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় কোমেন, নিরাপদ আশ্রয়ে ফিরেছে বরগুনার মাছ ধরা ট্রলার। কোমেনের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় বরগুনায় নিরাপদ আশ্রয়ে ফিরছে শত শত মাছ ধরা ট্রলার। তবে এখনো অনেক ট্রলার বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের আশপাশে অবস্থান করে রয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. খালেক দফাদার।তিনি আরো বলেন, আমরা যতদূর সম্ভব জেলেদের সতর্ক করেছি। আশা করছি তারা সবাই নিরাপদ আশ্রয়ে থাকবে।এছাড়াও ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ল্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।এছাড়া মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ (পাঁচ) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৫ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ

বরগুনার আমতলীসহ বরগুনার নদীপথে ছোট, মাঝারি ও বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ কর্তৃপ।আবহাওয়া প্রতিকূল হওয়ায় নদীবন্দরে ৫ ও ৭ নম্বর বিপদ সংকেত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপ বরগুনা থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে।বরগুনা নৌ পরিবহন কর্মকর্তা মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫ ও ৭ নম্বর বিপদ সংকেত থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বরগুনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও তিনি জানান।

Shamol Bangla Ads

আমতলীতে দুর্যোগ মোকাবেলায় সভা

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) রাত ৯ টায় উপজেলার সব সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাদের উপস্থিতে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় সব বিভাগকে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থেকে মানুষের মধ্যে দুর্যোগের সংকেত পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও রেড ক্রিসেন্ট ও সিপিপি সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিংড়ায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুই নারীর মৃত্যু পরবর্তী সংবাদ ১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads