ads

সোমবার , ৯ মার্চ ২০১৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে ২০ দলের সমাবেশে পুলিশের বাধা : আটক ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৯, ২০১৫ ৯:১৪ অপরাহ্ণ

Dinajpur Foto 2শাহ্ আলম শাহী, দিনাজপুর : অনুমতি না থাকায় দিনাজপুরে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে ২০ দলের সমাবেশ। এ সময় পুলিশ লাঠি চার্জ করলে উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ বিএনপি-জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে। বিএনপি’র বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় একটি ট্রাক ও ৩টি অটো-রিক্সা ভাংচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন।

Shamol Bangla Ads

ঘটনাটি ঘটেছে, ৯ মার্চ সোমবার বেলা ১২টায় দিনাজপুর শহরের জেল রোড ও মুন্সিপাড়া এলাকায়। ২০ দল দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ সকালে সমাবেশ করার জন্য জেলা পুলিশ সুপারের কাছে অনুমতি চায়। এ ব্যাপারে তারা একটি লিখিত আবেদন করে। কিন্তু নাশকতার আশংকায় অনুমতি দেয়নি প্রশাসন। এর পর ২০ দল বেলা সাগে ১১টায় সমাবেশ করার প্রচেষ্টা চালায়। কিন্তু অনুমতি না থাকায় দিনাজপুরে লাঠি চার্জ করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় ২০ দলের সমাবেশ। এ সময় উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ বিএনপি-জামায়াতের ৪ কর্মীকে আটক করে। বিএনপি’র বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় একটি ট্রাক ও ৩টি অটো-রিক্সা ভাংচুর করে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম.খালেকুজ্জামান সমাবেশ ভেঙ্গে দেয়া ও ৪ জনকে আটকের কথা স্বীকার করেছেন। তবে কোন ভাংচুরের কথা তিনি অস্বীকার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!