পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ জমে উঠেছে। এবারের নির্বাচনে দুটি প্যানেলে স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোট ৭২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০ দলীয় জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে রয়েছেন সভাপতি পদে জি,এম, আব্দুস ছাত্তার (বর্তমান সভাপতি), সহ-সভাপতি পদে মোঃ আব্দুস ছাত্তার মালি, জি,এম, আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে জি,এম, আককাজ আলি (বর্তমান সম্পাদক), যুগ্ম সম্পাদক পদে আব্দুল মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক পদে অনাদি কৃষ্ণ মন্ডল, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ শফিকূল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাতাসীন বিল্লাহ, সদস্য পদে আব্দুল মজিদ গাজী, মোর্তজা জামান আলমগীর রুলু ও রেহেনা পারভীন। অপরদিকে ১৪ দলীয় জোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পংকজ কুমার ধর, সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম ও অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সুকান্ত কুমার রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সুকল্যান কুমার মন্ডল, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অজিৎ কুমার সরকার, লাইব্রেরী তৈয়েব হোসেন, সদস্য বিলাশ চন্দ্র রায়, সমীর কুমার বিশ্বাস ও ইদ্রিসুর রহমান মন্টু। সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র হিসেবে লড়ছেন মুহাঃ মুজিবুর রহমান।

পাইকগাছায় ৮ দিনব্যাপী পটগান, গম্ভীরা এবং কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
খুলনার পাইকগাছায় গরীব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সরকারী খরচে বিনামূল্যে আইন সহায়তা প্রদান তথ্য প্রচারের অংশ হিসেবে ৮ দিনব্যাপী পটগান, গম্ভীরা এবং কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দাতা সংস্থা ইউএসএআইডিএস-এর অর্থায়নে ও জাস্টিস ফর অল প্রোগ্রামের অংশ হিসেবে রূপান্তরের পরিবেশনায় গত ১৮-২৬ নভেম্বর উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, গদাইপুর, রাড়–লী ও গড়ইখালী ইউনিয়নে পটগান, গম্ভীরা ও কুইজ অনুষ্ঠিত হয়। রূপান্তরের উপজেলা সুপারভাইজার চম্পক কুমার ঘোষ-এর পরিচালনায় অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, সমর কান্তি হালদার, এস,এম, এনামুল হক, আবু জাফর সিদ্দিকী, শাহাদাৎ হোসেন ডাবলু, ইউপি সদস্য মুজিবর রহমান গাজী, সুমন আহমেদ, সিঞ্চন কুমার দাস, হাবিবুর রহমান, রবীন্দ্রনাথ অধিকারী, কুমকুম রাণী ও চঞ্চলা সরকার।




