ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া এনার্জির প্রধানের আগমনের প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে ফুলবাড়ী

খবর টি পড়েছেন : ১৮৬
এশিয়া এনার্জির প্রধানের আগমনের প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে ফুলবাড়ী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বৃহস্পতিবার রাজপথ-রেলপথ অবরোধ

pic phulbari dinajpur 26.11.14.শাহ্ আলম শাহী, দিনাজপুর : এশিয়া এনার্জির প্রধান গরিল আই’র এলাকায় আগমন ও মত বিনিময় সভার আয়োজন করার প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে দিনাজপুরের ফুলবাড়ীবাসী। তেল-গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি এবং ফুলবাড়ীবাসী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে ২৬ নভেম্বর বুধবার দিনব্যাপী বিক্ষোভ করেছে। ভাংচুর করেছে এশিয়া এনার্জি’র অফিস। এরই প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেয়া হয়েছে। বৃধবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় নিমতলা মোড়ে এক পথ সভায় এই কর্মসুচি ঘোষনা করেন তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
তেল-গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি এবং ফুলবাড়ীবাসী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়ক অবরোধ করে বুধবার দিনব্যাপী বিক্ষোভ করেছে। বুধবার ফুলবাড়ী এশিয়া এনার্জীর রাজরামপুর ফকিরপাড়া ওয়ার্কশপ এরিয়াতে এশিয়া এনার্জী করপোরেশনের গ্যারী লাই চীফ অপারেশন অফিসার ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন উপজেলার জনগনকে নিয়ে সকাল ১০ টায় মতবিনিময় সভা শুরু করে। এদিকে ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ৬ থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলু, ও তেল- গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব সাবেক পৌর কমিশনার এস.এম নুরুজ্জামান সকাল সাড়ে ১১ টায় তাদের মতবিনিময় সভায় গিয়ে তাদের কার্যক্রম দেখে ফিরে এসে ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে রাস্তা অবরোধ করেন অবরোধ শুরু করে। এত দূরপাল¬ার শত শত যানবাহন রাস্তা’র দু’ ধারে আটকা পড়ে । সেই সাথে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। এদিকে ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক, পৌর মেয়র মুতুজা সরকার মানিক ফুলবাড়ী নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে । স্থানীয় জনগন এশিয়া এনার্জীর অফিসের অভিমুখে রওনা হলে ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশ্বে পুলিশ ব্যারিকেট দিলে ব্যারিকেট ভেঙ্গে গিয়ে এশিয়া এনার্জীর অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করে। পরে তেল-গ্যাস জাতীয় রক্ষা কমিটি এশিয়া এনার্জী গিয়ে হামলা ও ভাংচুর করেন। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে হামলা ও ভাংচুর শুরু করেন। এতে অফিসের ব্যাপক ক্ষতি এবং দুটি গাড়ী ভাংচুর করা হয়। অপরদিকে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অব্যাহত ছিল।
ফুলবাড়ী খনি বাস্তবায়নের প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির প্রধান গেরিল আই খনি এলাকায় মতবিনিময় করার প্রতিবাদে, আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুরর ফুলবাড়ী মহসড়ক অবরোধ গণমিছির বৃহস্পতিবার ফুলবাড়ীত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি ঘোষনা করেছেন তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বিকেল সাড়ে ৪টায় স্থানীয় নিমতলা মোড়ে এক পথ সভায় এই কর্মসুচি ঘোষনা করেন তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
অবরোধ চলাকালীন সমায় উত্তেজিত জনতা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও করে এবং অফিসের বাহিরের অংশ হামলা করে, এসময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম আন্দোলন কারী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগীতায় উত্তেজিত জনতাকে ফিরে দেয়, এতে বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এশিয়া এনার্জির অফিসটি ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ জিম্বাবুয়েকে ২৯৮ রানের টার্গেট দিয়েছে টাইগাররা : শুরুতেই…