ads

সোমবার , ২৪ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্ভাবনাময় তেলবীজ লবণাক্ত জমিতে সূর্যমূখীর হাসি

খবর টি পড়েছেন : ২০৬
সম্ভাবনাময় তেলবীজ লবণাক্ত জমিতে সূর্যমূখীর হাসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

AMTALI.PIC  SUN FLOWER 24.11.14মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : দক্ষিণাঞ্চলের উপকূলীয় আমতলী উপজেলায় জমির লবণাক্ততা বেড়ে যাওয়ায় রবি মৌসুমে বিস্তীর্ণ জমি অনাবাদি থাকত। লোকসানের ভয়ে চাষিরা ধান চাষ করতেন না। সেসব লবণাক্ত জমিতে কৃষকরা কয়েক বছর ধরে সূর্যমুখী চাষ করে লাভের মুখ দেখছেন।

Shamol Bangla Ads

কৃষিবিদরা বলেন, বোরো ধান আবাদে সেচ লাগে ১০-১২ বার। সূর্যমুখী চাষে সেচ লাগে ২-৩ বার। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে জমি লবণাক্ত থাকায় এ সময় আমতলী এলাকায় বোরো ধানের ফলন ভালো হয় না। এ সময় সূর্যমুখী চাষ করে একরপ্রতি ৩০ থেকে ৪০ মণ বীজ পাওয়া যায়। প্রতি মণ বীজ ১৬০০ থেকে ১৮০০ টাকা দামে বিক্রি করা যায়। অন্যদিকে, বোরো আবাদ করে একরপ্রতি ৫০ থেকে ৬০ মণ ধান পাওয়া যায় যা মণপ্রতি ৫০০-৬০০ টাকায় বিক্রি করলেও সূর্যমুখীর মতো লাভ হয় না।
ব্র্যাকের কৃষিবিদ মো. জহিরুল ইসলাম বলেন, তেলবীজ মোটামুটি ৬ থেকে ৭ পিপিএম মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। এজন্য বিকল্প ফসল হিসেবে সরকার ও বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সহযোগিতায় দক্ষিণাঞ্চলের আমতলী উপজেলার কৃষকদের মাঝে সূর্যমুখী চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। গত রবি মৌসুমে (২০১৩-১৪) বছরে ব্র্যাকের তত্ত্বাবধানে আমতলী উপজেলার ৭ টি ইউনিয়নের ১৪ টি ব্লকে ৪ শতাধিক কৃষক প্রায় এক হাজার বিঘা জমিতে হাইব্রিড সূর্যমুখী চাষ করেছেন। ব্র্যাক আমতলী অফিসের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির মাঠ সংগঠক এস এম জিনারুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ এলাকায় প্রায় ১ হাজার ২শত বিঘা জমিতে সূর্যমুখী চাষের পরিকল্পনা আছে। আমতলী উপজেলা কৃষি অফিসার এস এম বদরুল আলম বলেন, সূর্যমুখী তেলে সরিষা ও সয়াবিন তেলের চেয়ে মানবদেহের জন্য উপকারী তিনটি দরকারি উদ্ভিজ্জ ফ্যাটি এসিড লিনলিক, লিনলেনিক ও অ্যারাকিডোনিক এসিড বেশি থাকে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আমতলীর ব্যবস্থাপক মো. সেলিম রেজা বলেন, কৃষকদের সূর্যমুখী চাষে আগ্রহী করা গেলে কৃষক ও ভোক্তা উভয়েরই লাভ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাউন্সিলর ওলিউর রহমান হত্যাকান্ড : মঙ্গলবার সকল পৌরসভায়… পরবর্তী সংবাদ বেগম জিয়ার কুমিল্লা সফর : ডিজিটাল ব্যানার ও…