ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

খবর টি পড়েছেন : ২০৫
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

PSC-141শ্যামলবাংলা ডেস্ক : ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ২৩ নভেম্বর রবিবার ১১টায় শুরু হওয়া ওই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩১ লাখ শিক্ষার্থী। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হলেও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
বাংলাদেশের ৬ হাজার ৭শ ৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫শ ৪৪ জন এবং মাদ্রাসার ৩ লাখ ৫ হাজার ৭শ ২১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন ছাত্র এবং ১৫ লাখ ৬ হাজার ৪শ ৬৫ জন ছাত্রী। আর ইবতেদায়ীতে এক লাখ ৫৭ হাজার ৪শ ৪৮ ছাত্র এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২শ ৭৩ জন।
প্রাথমিক সমাপনী সূচি :
২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর গণিত।
ইবতেদায়ী সমাপনী সূচি :
২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ৩০ নভেম্বর গণিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মমতার সঙ্গে বাংলাদেশের সংসদীয় দলের বৈঠক পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩