ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাউখালীতে সরকার বিরোধী পোস্টার : জামাত-শিবিরকে দায়ী করে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২২, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ
কাউখালীতে সরকার বিরোধী পোস্টার : জামাত-শিবিরকে দায়ী করে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে সরকারের সমালোচনা,মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করে পোস্টার সাটানোর ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল শনিবার উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায়। এসময় শহরে বিতর্কিত সরকার বিরোধী পোস্টার সাটানোয় জড়িতদের আটকের পর পুলিশ রহস্যজনক কারনে ছেড়ে দেয় বলে অভিযোগ তোলা হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. মাহাফুজুর রহমান শাওন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসয়ম উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠু, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক ইউনুস খান সহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, যখন সারা বাংলাদেশে আমাদের চলমান রাজনীতির মহান শিক্ষক, শিক্ষার সংগ্রামে ক্লান্তিহীন কান্ডারি, সফল রাষ্ট্রানয়ক বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন আঙ্গিকে গঠন তান্ত্রিক প্রক্রিয়ায় দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাউখালী উপজেলা ছাত্রলীগ তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে স্থানীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন কমিটি গত ১৭ দিন পূর্বে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখা যখন বদ্ধপরিকর ও সোচ্চার হয়ে অন্যান্য ইউনিয়ন কমিটি গঠণের তারিখ ও সময় নির্ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে সংগ্রাম, ইতিহাস, গৌরব ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার কার্যক্রম বাঁধাগ্রস্থ ও সংগঠনকে দুর্বল ও ধ্বংস করার লক্ষ্যে, সুনাম নষ্ট করতে এবং সরকারকে হেয় প্রতিপন্ন ও বীর মু্িক্তযোদ্ধাদের সম্মান ক্ষুন্নসহ বিরোধ সৃষ্টির জন্য স্থানীয় কিছু ষড়যন্ত্রকারী জামাত-শিবির ও কতিপয় মুখোশধারী সাবেক ছাত্রনেতা ও বেকুটিয়া নিবাসী কাউখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক হত্যার আসামীদের দ্বারা বেশ কিছু বিতর্কিত ছাপানো পোষ্টার প্রকাশ করে তা বিভিন্ন স্থানে সাটিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কাউখালী উপজেলা পরিষদ মোড়ে এ পোস্টার লাগানোর সময় তাৎক্ষনিক ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয় জনতা মিলে কয়েকজনকে আটক করা হয়। এসময় ওই চক্রের ১২/১৩ পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত স্থানীয় কতিপয় ষড়যন্ত্রকারীরা পোস্টারসহ আটককৃতদের জোর করে ছিনিয়ে নেয়। এসময় ছাত্রলীগের কয়েক নেতাকে ষড়যন্ত্রকারীরা হুমকীসহ আইশৃঙ্খলার বিঘœ সৃষ্টির হুমকি দেয়।
সম্মেলনে ্আরও বলা হয়,্এঘটনায় কাউখালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন দাখিল করা এ.এস.আই বাশারের নেতৃত্বে বেকুটিয়া থেকে ষড়যন্ত্রকারীদের মধ্য থেকে রাতে দুই জনকে থানা পুলিশ আটক করে । কিন্তু থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ শুক্রবার দুপুর ১২ টার সময় রহস্যজনক কারনে ছেড়ে দেয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদ জানিয়ে দোষি দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!