ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে  খোলা আকাশের নীচে ক্লাস করছে শিক্ষার্থীরা

খবর টি পড়েছেন : ১৯৪
দিনাজপুরে  খোলা আকাশের নীচে ক্লাস করছে শিক্ষার্থীরা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Dinajpur Picশাহ্ আলম শাহী,দিনাজপুর : রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নীচে পড়া-লেখা চালিয়ে আসছে শিক্ষার্থীরা। শিক্ষকরাও বেতন-ভাতা পাচ্ছেন না দীর্ঘ ১৫ বছর ধরে। তারাও পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-জাপন করছে। এ চিত্র দিনাজপুরের বীরগঞ্জের ভোগডমা আশ্রয়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
১৯৯৯ইং সালে তৎকালিন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুর রৌফ চোধুরী উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করেন। এলাকায় শিক্ষার হার ২০ ভাগের নীচে ও পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিন ৫ কিলোমিটার এলাকায় কোন প্রাইমারী স্কুল নেই অবহিত করে পশ্চিম ভোগডমা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপন করা হয়।প্রয়াত প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চোধুরীর অনুমতিক্রমে ভোগডমা গ্রামের শিক্ষানুরাগী মো: নুর ইসলাম এলাকায় শিক্ষার হার উন্নয়নের লক্ষ্যে দশমিক ৩৩ একের জমি দান করেন। গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় বাস-চাটাই ও খড়ের এক চালায় এলাকার শিক্ষিত বেকার যুবক নুর মোহাম্মদ প্রধান শিক্ষক যুবা মহিলা মোছা: নাসিমা খাতুন, নুর জাহান বেগম ও শ্রীমতি আল্পনা রানী সরকার সেচ্ছাশ্রমে শিক্ষকতার কাজ শুরু করেন।এসএমসির সভাপতি মো: মছির উদ্দিন সদস্য ইদ্রিস আলী, সায়েদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোবারক আলী ও নুর ইসলামের দীর্ঘ প্রচেষ্টায় বাস-চাটাই কাঠ-টিনের চালায় কোমলমতি শিশু শিক্ষর্থীদের ব্যাঞ্চে বসিয়ে ও চেয়ার-টেবিল নিয়ে শিক্ষকেরা পাঠদান শিক্ষার্থীদের শত ভাগ পাশের দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়। শিক্ষার সুন্দর পরিবেশ ও শত ভাগ পাশের দৃষ্টন্তের সুত্র ধরে শিক্ষা প্রশাসন সন্তুষ্ট হয়ে রেজিষ্ট্রেশন প্রদান করেন।সরকারী সিদ্ধান্তে সরকারী করন করা হয়। চলতি বছরের ৫ জুলাই দুপুরে কালবৈশাখী ঝড়ের প্রচন্ড আঘাতে বিদ্যালয়ের টিনের চালা এক কিলোমিটার দুরে দুমড়ে মোচড়ে ফেলে যায়। ঘেরা-বেড়া, ব্যাঞ্চ, চেয়ার-টেবিল উড়িয়ে উড়িয়ে গাছে-গাছে ধাক্কা খেয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসএমসি ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত ভোগডমা আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মূর্হুতেই ধবংশ হয়ে যায়। জুলাই মাস থেকে বিদ্যালয়ের মেঝেতে মাধুর বিছিয়ে খোলা আকাশের নিচে পাঠদান করছে ও পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় ২০-২৫ জোড়া ব্যাঞ্চ সংগ্রহ করে ৫ মাস ধরে শতশত কোমলমতি শিশু শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান গ্রহণ করছে। বীরগঞ্জ উপজেলার সদর থেকে ১০কিলোমিটার পূর্ব ভোগডমা আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সভাপতি মছির উদ্দিন ও প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সাথে এ প্রতিবেদক শাহ্ আলম শাহী’র কথা হয়। তারা জানান, দিনাজপুর-১আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের জন্য সংশি¬ষ্ঠ্য দপ্তরে আবেদন প্রেরন করা হয়েছে। শিক্ষকরাও বেতন-ভাতা পাচ্ছেন না দীর্ঘ ১৫ বছর ধরে। তারাও পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-জাপন করছে।
উপজেলা শিক্ষা অফিসার ক,খ আলাওল হাদী জানান,একটি কাচা ঘরে পাঠদান কার্যক্রম চলছে। সরকারী দ্বিতীয় ফ্যাজের স্কুল হওয়ায় কোন পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোবাইল ফোনের দাম কমাচ্ছে স্যামসাং পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন