ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিটিভি রংপুর জেলা পর্যায়ের শিল্পী পূর্নবাছাইয়ের দাবী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২০, ২০১৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
বিটিভি রংপুর জেলা পর্যায়ের শিল্পী পূর্নবাছাইয়ের দাবী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের সুবর্ন জয়ন্তি পালন উপলক্ষে সারা দেশ থেকে শিল্পী বাছাইয়ের অংশ হিসেবে রংপুর জেলা পর্যায়ে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহন করা হয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ৯ নভেম্বর শিল্প কলা একাডেমী ও শিশু একাডেমীতে অনুষ্ঠিত ওই শিল্পি বাছাই প্রতিযোগীতায় জেলা প্রশাসনের সভায় যাদেরকে বিচারক হিসেবে রাখা হয়েছিল তাদের অধিকাংশ বিচারকের দায়িত্ব ছিলেন না কিংবা তাদেরকে রাখা হয়নি। বিচারক ছিলেন রংপুর জেলা সদরের প্রতিযোগীদের শিক্ষকরা। ফলে প্রায় সবগুলো প্রতিযোগীতায় রংপুর সদরের প্রতিযোগীদের প্রথম স্থান করা হয়েছে। অন্যান্য উপজেলার জাতীয় পর্যায়, বিভাগ পর্যায়ে পুরুস্কার পাওয়ার পরও তাদেরকে স্বজনপ্রীতির আশ্রয় গ্রহন করে দ্বিতীয় তৃতীয় স্থান করা হয়েছে। এনিয়ে পীরগঞ্জ উপজেলার প্রতিযোগীরা ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসনের সভায় যাদেরকে বিচারক রাখা হয়েছিল তাদেরকে বিচারকের দায়িত্ব দিয়ে পূনরায় জেলার প্রতিযোগীতাটি করা হোক না হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য মন্ত্রী, বিটিভির মহাপরিচালক বরাবরে বিষয়টি জানাব। এ ব্যাপারে রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু যে কমিটি করা হয়েছে তারা যদি কোয়ালিটি বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় গ্রহন করেন তাহলে দলীয় সভায় এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তিতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বিষয়টি জানাবো। বর্তমান সরকারের যাতে কোন দুর্নাম না হয়, স্বচ্ছতার মধ্য দিয়ে শিশু শিল্পি বাছাই করতে হবে বলেও তিনি আশা বাদ ব্যক্ত করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম কে সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা থেকে বাদ দিয়ে, কোন বিষয় না জানিয়ে দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল কে দিয়ে এই প্রতিযোগীতাগুলো কিভাবে করা হয়? খুব শিঘ্রই জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা করা হবে এমনটাই প্রত্যাশা সকল অভিভাবক ও প্রতিযোগীর।

Shamol Bangla Ads

পীরগঞ্জের জামতলা মাদ্রাসার ২১তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গত মঙ্গলবার জামতলা মদীনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ২১ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের অনুপস্থিতিতে তার প্রতিনিধি বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক আবু আজাদ বাবলু । এতে জুম্মাপাড়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাও: হাফেজ ইদ্রিস আলী সাহেবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা জোনায়েদ আল হাবীব ঢাকা, অন্যান্যের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন আলহাজ্ব হযরত মাও: ছানাউল্লাহ আব্বাসী, আলহাজ্ব হযরত মাও: মুফতি শফিকুল ইসলাম আল মাদানী, আলহাজ্ব হযরত মাও: বিন ইয়ামিন সাদী, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব ও অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগন। পরে প্রধান অতিথি নুর মোহাম্মদ মন্ডলের পক্ষে তার প্রতিনিধি বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক আবু আজাদ বাবলু মাদ্রাসার উন্নয়নে প্রতিনিধি আবু আজাদ ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্র“তি দেন। শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।

Shamol Bangla Ads

পীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনে লক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলা হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আল: রওশন আরা ওয়াহেদ রানী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ, সহকারি কমিশনার ভুমি এসএম গোলাম কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসরাফিল হোসেন, সাংবাদিক সরোয়ার জাহান, প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!