ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মনোহরগঞ্জে যৌতুকের জন্য শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলো পিতা

খবর টি পড়েছেন : ২০৫ পড়ার সময়: ২ মিনিট
মনোহরগঞ্জে যৌতুকের জন্য শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলো পিতা

কুমিল্লা প্রতিনিধি :  কুমিল্লার মনোহরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে মায়ের কোল থেকে মাত্র ১০ দিন বয়সী এক কণ্যা শিশুকে ছিনিয়ে নিয়েছেন পাষন্ড পিতা। সোমবার রাতে জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুর মায়ের বাড়ি উপজেলা সদরের হাটিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ওই শিশুর নানা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের হাটিরপাড় গ্রামের আবদুর রহমানের মেয়ে মাজেদা বেগমের সঙ্গে প্রায় দেড় বছর আগে বিয়ে হয় একই উপজেলার সিকচাইল গ্রামের রঙ্গু মিয়ার ছেলে জহিরুল হকের। বিয়ের পর থেকেই জহির তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে স্বামীর নির্যাতন থেকে মেয়ে মাজেদাকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে আসেন আবদুর রহমান। গত ৮ নভেম্বর মাজেদা বেগম একটি কণ্যা সন্তার প্রসব করেন। সন্তান জন্ম নেওয়ার পরও শিশুটির পাষন্ড পিতা জহিরুল হক তাকে এক বারের জন্যও দেখতে আসেনি। কিন্তু তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা যৌতুক দাবি অব্যাহত রেখেছে। সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে জহির তার শশুর বাড়িতে পৌঁছে স্ত্রী মাজেদাকে মারধর করে মাত্র ১০দিন বয়সী শিশু জান্নাতকে নিয়ে যায়। দুধের ওই শিশুকে নিয়ে যাওয়ার পর তার মা চিন্তায় অসুস্থ্য হয়ে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ওই শিশুর নানা বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন- থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে দুধের শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতপুরে প্রাইভেট কারে ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ আটক-৩ পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে চালকল মালিকদের বিক্ষোভ স্বারকলিপি পেশ