ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে প্রাইভেট কারে ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ আটক-৩

খবর টি পড়েছেন : ১৭৩ পড়ার সময়: ১ মিনিট
দৌলতপুরে প্রাইভেট কারে ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ আটক-৩

Daulatpur Rab Photo 18.11সাইদুল আনাম, দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল বহনকালে এক ডাক্তারসহ ৩ জন কে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ৭৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার। সোমবার গভীর রাতে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, র‌্যাব-১২ হোনোবাদ ক্যাম্পের সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে হোসেনাবাদ বাজারে চলন্ত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১৫-৫৩২৬) থামিয়ে অভিযান চালায়। এসময় প্রইভেট কারে থাকা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তার আহনাফ করিম আসিব (৩২) ও তার দুই সহযোগী শরিফ মোঃ লোকমান (৩৩) এবং মুন্নাফ (২৫) কে আটক করে। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ৭৯ বোতল ফেনসিডিল। মাদক বহনকারীরা ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা ঢাকার উত্তরায় থাকেন বলে জানাগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফেনসিডিলসহ আটক ৩ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত… পরবর্তী সংবাদ মনোহরগঞ্জে যৌতুকের জন্য শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে…