ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শার্শায় প্রায় ১৮শ বোতল ফেনসিডিলসহ আটক ১

খবর টি পড়েছেন : ২০২
শার্শায় প্রায় ১৮শ বোতল ফেনসিডিলসহ আটক ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

SAMSUNG CAMERA PICTURESযশোর প্রতিনিধি : যশোরের নাভারণ থেকে প্রাইভেটকার ভর্তি ১৭৮৩ বোতল ফেনসিডিলসহ চালককে সোমবার দুপুরে আটক করেছে র‌্যাব। আটক চালক রবিউল ইসলাম (৪০) বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত গফুর মিস্ত্রির ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব যশোর-৬-এর অধিনায়ক মেজর মো. আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি সাদা প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো খ-১২-০৪৯০) বেনাপোল থেকে যশোরে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ও এএসপি শাহেদ আহমেদের পরিচালনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান চালিয়ে প্রাইভেট কারটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১৭৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। উদ্ধার করা ফেনসিডিল ও প্রাইভেটকারটি শার্শা থানায় হস্তান্তর এবং আটক রবিউলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন পরবর্তী সংবাদ কালীগঞ্জে ব্র্যাকের এডভোকেসি ওয়ার্কসপ