ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের ১৮০ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের কাছে আবেদন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ
মেহেরপুরের ১৮০ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের কাছে আবেদন

মেহের আমজাদ, মেহেরপুর : রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ১৮০ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীদের পরিবার। সোমবার দুপুরে ভুক্তভোগী প্রবাসীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কার্যালয়ে গিয়ে ভুক্তভোগিদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান।

Shamol Bangla Ads

লিখিত অভিযোগে জানা যায়, ওভারসিস কনসালটেন্ট লি: নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান কাতারে ভালো চাকুরী দেওয়ার নামে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে বিদেশে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে তদেরকে কাতারে নিয়ে যাওয়া হয়নি। তাদেরকে ইরাকের নাজাব শহরের একটি হাউজিং কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে আটকে রেখে পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়। তাদেরকে দিয়ে অমানুসিক পরিশ্রম করে নেয়া হচ্ছে। কিন্তু ঠিকমত খাবার এবং বেতন দেয়া হচ্ছে না। সোনার হরিণ ধরতে সহায় সম্বল বিক্রি করে এবং ধার-দেনা করে বিদেশ গিয়ে এখন তারা বড় অসহায়। তাদের এই দূর্বীসহ জীবন থেকে বাচাঁতে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!