মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় অনুষ্ঠিত শেখ কামাল-নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় সদর উপজেলার খোকসা যুব সংঘ জয়লাভ করেছে।
শনিবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় খোকসা যুব সংঘ ২-০ গোলের ব্যবধানে টেংরামারী যুব সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের জুবাইয়ের ও সামাদুল দলের পক্ষে একটি করে গোল করেন।




