ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত : আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৮, ২০১৪ ৩:৪৩ অপরাহ্ণ
বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত : আহত ৩

জামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আরিফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার দুপুরে উপজেলার দত্তেরচর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, কামালপুর থেকে আসা একটি শ্যালোচালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা যাত্রীরা নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশু আরিফা মারা যায়। আহত হয় হালিমা ,শরিফা ,মুকুল নামে আরো ৩ যাত্রী। নিহত শিশু আরিফা উপজেলার জাগির পাড়া গ্রামের আলমগীরের কন্যা।

 বকশীগঞ্জে জেএসসি পরীক্ষার্থী ভাইবোনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা

Shamol Bangla Ads

বকশীগঞ্জে ফিল্মি কায়দায় পথে জেএসসি পরীক্ষার্থী বোনকে অপহরনের চেষ্টায় বাধা দিলে পরীক্ষার্থী ভাইবোনকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে উপজেলা মৌলভীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের ফকির আলীর ছেলে জেএসসি পরীক্ষার্থী সিয়াম বাবু (১৫) ও তার ছোট বোন জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বকশীগঞ্জ পরীক্ষা কেন্দ্র্রে আসছিল। পথিমধ্যে মৌলভীপাড়া সড়কে বখাটে কামরুল তার সাঙ্গোপাঙ্গদের সঙ্গে নিয়ে তাদের গতিরোধ করে এবং ছাত্রীকে অপহরনের চেষ্ট চালায়। এক পর্যায়ে ভাই সিয়াম বাবু বাধা দিলে বখাটেরা ভাইবোনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পরীক্ষার্থী ভাই বোনকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসী জানায়,ঘোষপাড়া গ্রামের ফকির আলীর মাদ্রাসায় পড়–য়া মেয়ে সীমা আক্তার (১৫)কে প্রতিবেশী মৌলভীপাড়া গ্রামের শহিদ মিয়ার বখাটে পুত্র কামরুল (২০) প্রায় উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গত ৩১ অক্টোবর ছাত্রীর অভিভাবক বখাটে কামরুলের পিতা শহিদকে ঘটনাটি জানায়। এতে বখাটে কামরুল ক্ষিপ্ত হয়ে ছাত্রীর পিতাকে গালাগালিজ করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।
বকশীগঞ্জ থানার ওসি পিএস এম মোস্তাছিনুর রহমান জানান,এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর শহর আওয়ামী লীগের বর্ধিত সভা 

Shamol Bangla Ads

জামালপুর শহর আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার শহরের মুসলিমাবাদ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার বাস ভবনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।
শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, এডভোকেট জাহিদ আনোয়ার, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল জাফু, রফিকুল ইসলাম রফিক, রায়হানা রহমান লতা, মশিউর রহমমান বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক তালুকদার রিপনসহ প্রত্যক ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের রুখে দাঁড়ানোর আহবান জানান।

সড়ক দুর্ঘটনায় জেএসসির ৫ পরীক্ষার্থী আহত

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় জেএসসির ৫ পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ফজিলা নাছিমা রইচ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষার্থীরা জানায়, তারা জেএসএসসির পরীক্ষার্থী। শুক্রবার সকালে একটি অটোরিকশা রিজার্ভ নিয়ে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে রওনা দেয়। ঘোষেরপাড়া-হাজরাবাড়ি সড়কের বেলতৈল বাজার এলাকায় অটোরিকশাটির সামনে দিয়ে একটি ছাগল দৌড় দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
আহতদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী সোহেল রানা (১৩), আছিয়া (১৩), সাদিয়া (১৩) ও রুকসানা (১৩) কে জামালপুর জেনারেল হাসপাতালে এবং হেলেনা (১৩) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারনে এসব শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!