কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উপজেলার যুব কার্যক্রম বাস্তবায়ন নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মত বিনিময় সভা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ঊুধবার বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মীর মো. শফিক, শওকত উজ্জামান ও জাহিদুল হক, সুজন বনিক, নিরঞ্জন চন্দ্র দাস প্রমুখ। সভায় যুব প্রশিক্ষণ, ঋণ বিতরণসহ সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।




