ঝালকাঠি প্রতিনিধি : মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এক ওরিয়েন্টশন বুধবার সকাল ১০টায় ঝালকাঠির কাঠালিয়ায় মা মনির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএস আইডির অর্থায়নে, সেভ দ্যা চিল্ডেন এর সহযোগীতায় ফিল্ড সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম এর আয়োজন করেন। এ ওরিয়েন্টশনে বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ৪০ জন কর্মি অংশ গ্রহন করেন। এ সময় ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মুহাম্মাদ মুসা,ফিল্ড কো-অডিনেটর মোঃ আল আমিন ও মা মনির উপজেলা সমন্বয়কারী মোঃ মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।




