ads

বুধবার , ৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

খবর টি পড়েছেন : ১৮৩ পড়ার সময়: ২ মিনিট
দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র হাতে আটক ইমন (১২) নামে এক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তাকে ফেরত দেয়া হয়। জামালপুর সীমান্তের ১৫৩/৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার আলাউদ্দিন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর সুকুমার পান্ডে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও স্থানীয় বিজিবি জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমন মঙ্গলবার দুপুর ২টার দিকে ১৫৩/৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন অমিমাংসিত ভূ-খন্ড এলাকায় ঘাস কাটার সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি’র পক্ষ থেকে আটক কিশোরকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রেরন করা হলে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। এবিষয়ে ৪৭ ব্যাটালিয়ন অধিনস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার হাসান জানান, বিএসএফ’র হাতে আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

দৌলতপুরে পাইপগান ও মদ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৫৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫৫ বোতল বিদেশী মদ ও ৯৫ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে রামকৃষ্ণপুর বিজিবির সদস্যরা। অপরদিকে সোমবার বিকেলে জামালপুর গ্রামের হারিছ পরামানিক ছেলে ডলার পরামানিকের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনালা পাইপগান উদ্ধার করে। উদ্ধারকৃত একনালা পাইপগানটি দৌলতপুর থানায় জমা দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে ১৭ জেএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত পরবর্তী সংবাদ কাঠালিয়ায় মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এক ওরিয়েন্টশন