ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীসহ সারা দেশে ক্রমেই স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ১:৩৮ পূর্বাহ্ণ

Electricity1শ্যামলবাংলা ডেস্ক : টানা আট ঘণ্টারও বেশি সময় সারাদেশ অন্ধকারে থাকার পর ক্রমেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিভিন্ন জেলা থেকে এমন তথ্যই মিলছে। রাত ১০টা দিকে ঢাকার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল।

Shamol Bangla Ads

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ১২টি ইউনিটের মধ্যে ৫টা ইউনিট আংশিক উৎপাদন শুরু করেছে। তবে কোনোটিতে শতভাগ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর মধ্যে তিনটি রয়েছে রেন্টাল।
রাত ৮টার দিকে ঢাকা শহরের বনানী, বাড্ডা, খিলক্ষেত, রামপুরা, মিরপুর, গাবতলীসহ কয়েকটি স্থানেও বিদ্যুতের দেখা মেলে। রাত ১০টার মধ্যে আরও অনেক এলাকায় বিদ্যুৎ চলে আসে বলে ওই সব এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহ, শেরপুরসহ বিভিন্ন জেলায়ও বিদ্যুৎ আসার খবর পাওয়া যায়। তবে ওইসব এলাকায় মধ্যে কয়েকটিতে বিদ্যুৎ আসার পরপরই আবার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘণ্টাখানেক বাদে আবার আসতেও দেখা যায়।
এদিকে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জাতীয় গ্রিডে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে অনেক এলাকাতেই গ্যাসের চাপ কমে গেছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সন্ধ্যায় বলেন, “আমরা রিকভারির কাজ করছি। তবে সময় লাগবে।” এর আগে বিকালে বিদ্যুৎ বিভাগ সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখিয়েছিল। কিন্তু মেরামতের মধ্যেই পুনরায় বিপর্যয় দেখা দিলে তা আর হয়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “আমরা দ্রুত রিকভারি করতে গিয়েছিলাম। ৭০০ পর্যন্ত (মেগাওয়াট) রিকভার করেছিলামও। এর মধ্যেই গ্রিড আবার ফেইল করে। দ্রুত এগোনোয় সমস্যা হয়েছে। এখন আমরা স্লোলি (ধীরে) এগোচ্ছি। ঢাকাতে আমরা বন্ধ রেখেছি। আমরা বাইরের সাইড থেকে চালু করে করে আসছি। এখন আর মিস করা যাবে না। বিদ্যুৎ সরবরাহ দিতে সময় লাগার কারণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেন।

রাজশাহী: দশ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরে স্বাভাবিক হয়েছে রাজশাহী। রাত ৯টা ৪৫ মিনিটে কাটাখালি গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ: বিশেষ ব্যবস্থায় ময়মনসিংহ শহরে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। মোট ৩৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গুরুত্বপূর্ণ লাইনগুলোতে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহে ৮৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২২, জামালপুরে ৪০ মেগাওয়াটের বিপরীতে ১০, নেত্রকোনায় ২৬ মেগাওয়াটের বিপরীতে ১০, কিশোরগঞ্জে ২৬ মেগাওয়াটের বিপরীতে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।  টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও শহরে আংশিক ভাবে বিদ্যুৎ সরবরাহ করা গেলেও উপজেলা পর্যায়ে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ওই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা পাওয়ার গ্রিড কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাট এর কারণ নিরূপণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এর নেতৃত্বে ৭ (সাত) সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে তাদের প্রতিবেদন বিদ্যুৎ সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Need Ads