ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সওজ কর্মচারিদের মারধর ও চাঁদাদাবির জেরে রাজাপুরে ব্রীজের নির্মাণ কাজ ৮ মাস ধরে বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ১:২৮ অপরাহ্ণ
সওজ কর্মচারিদের মারধর ও চাঁদাদাবির জেরে রাজাপুরে ব্রীজের নির্মাণ কাজ ৮ মাস ধরে বন্ধ

ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকার ব্রীজ নির্মান কাজ বিভিন্ন দ্বন্দ্বের কারনে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে। ব্রীজের পাশ দিয়ে সংযোগ সড়ক স্থাপন করা নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে দ্বন্দ্ব ও চাঁদা দাবির ঘটনা এবং সড়ক ও জনপদের কর্মচারি, লেবারদের মারধর ও ঠিকাদারকে লাঞ্ছিত করার জেরে দীর্ঘদির ধরে এ কাজ বন্ধ রয়েছে। বিকল্প সড়কে প্রায়ই মালবাহি ট্রাক ও ভারি যান আটকে অহরহ বন্ধ থাকে এ গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ। নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনের। পন্য বাহি ট্রাকের বেশিক্ষতি হচ্ছে। বিভিন্ন সময় গাড়ি আটকে যোগাযোগ বন্ধ হলে ব্রীজের দুই পাশে অনেক পচনশীল পন্য নিয়ে ট্রাক আটকে ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া প্রায়ই সংযোগ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া র্দীঘদিন ধরে এ ব্রীজের কাজ বন্ধ থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানটির অনেক ক্ষতিরসাধন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে ৬ কোটি টাকার একটি প্যাকেটে মোট ৪টি ব্রীজের মধ্যে এটি একটি। আর এ ব্রীজটি বাস্তবায়নের কাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সান্টু ট্রেডার্স। কাজ পাওয়ার পর একাধিক ঠিকাদার মিলে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য তখন কাজও শুরু করা হয়। কিন্তু দ্বন্দ্বের কারনে বন্ধ হয় ব্রীজ নির্মানের কাজ। স্থানীয় একাধিক সূত্র জানান, ব্রীজের উত্তর পাশ সংযোগ সড়ক স্থাপন নিয়ে স্থানীয় ওই প্রভাবশালী গ্রুপের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই সময় চাঁদাদাবি, লেবার, সড়ক ও জনপদের কর্মচারিদের মারধর ও ঠিকাদারকে লাঞ্ছিতও করে ওই গ্রুপটি। আগ্নেয় অস্ত্র প্রদর্শন করে লেবারদের ভয়ও দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। তখন ব্রীজের নির্মানের ইটসহ বিভিন্ন মালামাল ফেলেও দেয় তারা। এছাড়া বিভিন্ন মালামাল চুরির ঘটনাও ঘটেছে। ঠিকাদার মাসুদ হোসেন বলেন, বিভিন্ন দ্বন্দ্বের কারনে গত ফেব্রুয়ারি থেকে ব্রীজের নির্মান কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকায় এ পর্যন্ত কর্মপক্ষে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পুনরায় ওই সমস্যা সমাধানের চেষ্টা করে কাজ শুরু করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ এ সড়কের ব্রীজটি দ্রুত নির্মানের জন্য সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনসহ সকলের সহযোগীতাও চেয়েছেন এ ঠিকাদার। ঠিকাদার জয়ন্তু কুমার সাহা জানান, ব্রীজের এক পাশের মাটি ভেঙ্গে পড়ায় শুকনার মৌসুমে কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, এছাড়া স্থানীয় সমস্যা, চাঁদা দাবি, মারধরসহ অনেক জামেলার ঘটনায় কাজ বন্ধ রয়েছে। ওই সব সমস্যা কাটিয়ে এখন আবার কাজ শুরু করা হবে। জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী হামিদুর রহমান বলেন, বৃষ্টি ও খালে পানির কারনে কাজ বন্ধ ছিল। এখন দ্রুতই ওই ব্রীজের নির্মান কাজ শুরু করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কের ব্রীজটি দ্রুত নির্মানের জন্য সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন স্থানীয় ও ভুক্তভোগী জনসাধারন।

Shamol Bangla Ads

ঝালকাঠিতে শেখ রাসেলের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

Shamol Bangla Ads

ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেখ রাসেলের ৫০ তম জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন এই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মজিদ আলী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন শিশু সংগঠনের শিশু হাবিবুর রহমান মাহিম। অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার হাচিবুল হাসান ও শিশু একাডেমির জেলা সংগঠক নার্গিস সুলতানা বক্তব্য রাখেন। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিশু একাডেমি এর আয়োজন পরে শিশু একাডেমির শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads