ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া বিশ্বাসঘাতক, তার দল আজও বিশ্বাসঘাতকতা করছে : শেরপুরে লুত্ফা তাহের এমপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৪ ৯:২৯ অপরাহ্ণ

Lutfa Taher- Sherpurস্টাফ রিপোর্টার : জাসদ নেত্রী শহীদ কর্ণেল আবু তাহের পত্নী বেগম লুত্ফা তাহের এমপি বলেছেন, শোষণমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে কর্ণেল আবু তাহের তার পা হারিয়েছিলেন। আর শোষণমুক্ত সমাজ গড়ে তোলার সংগ্রামে তিনি আত্মাহুতি দিয়ে প্রমাণ করে গেছেন, নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে বড় কোন সম্পদ নেই। সেই সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে। তিনি ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা জাসদের উদ্যোগে স্থানীয় ধানহাটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

লুত্ফা তাহের এমপি আরও বলেন, বিশ্বাসঘাতক জিয়াউর রহমান কর্ণেল তাহেরকে বিচারের নামে হত্যা করেছে। জিয়ার দল আজও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। খালেদা জিয়া একাত্তরের নরঘাতক জামায়াতকে সঙ্গে নিয়ে জাতির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাড়িয়েছে। আর এ প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আমরা শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য দলবাজ, দুর্নীতিবাজ ও লুটেরা রাজনীতির বিরুদ্ধে জাসদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাসদের নেতা-কর্মীদেরকে আজকে এই ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান প্রধান বক্তা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মকছেদুর রহমান লবু, একেএম ছামেদুল হক প্রমুখ।
এর আগে শেরপুর জেলা সদরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় লুত্ফা তাহের এমপি বলেন, কর্ণেল তাহেরসহ সহযোদ্ধাদের প্রহসনমূলক বিচার অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেওয়া রায়ের বাস্তবায়ন চলছে। এক্ষেত্রে অন্যান্যরা চাকরী-পেনশন ও মর্যাদাগত সুবিধা পেতে শুরু করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্ণেল তাহেরের পরিবার আর্থিক সুবিধা পেল বা না পেল এটা কোন কষ্টের বিষয় নয়। কর্ণেল তাহের মানুষের মাঝে বেঁচে থাকুক- এটাই আমাদের বড় চাওয়া। তবে তিনি সেনা অঙ্গণসহ রাজধানীতে কর্ণেল তাহেরের স্মৃতি স্মারকমূলক কিছু একটা হওয়া উচিত বলে মন্তব্য করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!