ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের মাঝে কৃষিমন্ত্রীর বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ১৭৬
নকলায় কৃষকদের মাঝে কৃষিমন্ত্রীর বীজ ও সার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

02 matia naklaমোশাররফ হোসেন, নকলা (শেরপুর) : ২৫ অক্টোবর শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার অধীনে ৭৩০ জন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, খেলা শুরু হওয়ার পূর্বে কোন দল খেলার উপস্থিত হতে ব্যর্থ হলে খেলা বসে থাকে না যেমনটা হয়েছে ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনে। কমনওয়েলথ সম্মেলণে স্পীকার ডক্টর শিরিন সারমিন চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও তিনি উল্লেখ্য করেন। তিনি আরও বলেন, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজ করে যেতে চাই। আপনারা শেখ হাসিনা তথা আওয়ামীলীগের জন্য দোয়া করবেন যেন দেশের সেবা করে যেতে পারি। মন্ত্রী নকলার ১০৫জন গম চাষী, ১০০ জন ভূট্টা চাষী, ২৯৫ জন বোর চাষী, ২৩০জন সরিষা চাষীর মধ্যে বীজ ও সার বিতরণ করেন। বিতরণ কালে জাকির হোসেন, জেলা প্রশাসক শেরপুর, মাহবুব আলী চৌধুরী, নকলা উপজেলা চেয়ারম্যান, সুভাষ চন্দ্র দেবনাথ অতিরিক্ত পরিচালক কৃষি অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, মোহাম্মদ আবুল কালাম আজাদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সারোয়ার আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান, নকলা উপজেলা, নুরে আলম তালুকদার ভূট্টো, চেয়ারম্যান ৩নং উরফা ইউপি, সাজু সাঈদ সিদ্দিকী,চেয়ারম্যান ৯নং চন্দ্রকোনা ইউপি, যুবলীগনেতা শহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে ঢিলেঢালা হরতাল চলছে পরবর্তী সংবাদ অপহরণের ৪ দিন পর গাজীপুর থেকে দিনাজপুরের দু’স্কুল…