ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবি ভর্তিতে জালিয়াতি ঢাবি শিক্ষার্থীর কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৩, ২০১৪ ৩:৫২ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। বুধবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের লিচু তলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এই আদেশ দেন ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তূজা-আল মুইত।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয় প্রক্টর দফতরের ভাষ্যমতে, বুধবার সকাল ৯-১০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোলধারীদের পরীক্ষা চলছিল। এসময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ১৪৮ নম্বর কক্ষে অরিন্দম কুমার বর্ধনের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আখতারুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার হলের দায়িত্বরত পরিদর্শকরা তার প্রশ্ন ও উত্তরপত্র (ওএমআর সিট) নিয়ে তাকে প্রক্ট্ররিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এক বছরের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তূজা-আল মুইত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর কারাদন্ড দেয়া হয়েছে তাকে এখন জেলে পাঠানো হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads