রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে করিম (৪০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে মেরে ফেলার চেষ্টা করেছে শত্রুরা। ঘটনাছি ঘটেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নদী বিচ্ছিন্ন কীর্তন তারীর চরে।

জানা যায়, ওই চরের শাহাজাদা তার বাহিনী নিয়ে ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার দিকে একই গ্রামের আব্দুল করিমকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় কীর্তনতারী বাজারে নিয়ে বেধড়ক লাঠি পেটা করে। পরে তাকে কির্তনীয়াতারী গ্রামের শিউলি বেগমের বাড়িতে নিয়ে হত্যা করার চেষ্টা করে এ সময় তার হাতের ২টি আঙ্গুল ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, শাহাজাদা এলাকায় দাঙ্গাবাজ নামে পরিচিত। তার নামে বেশ কয়েকটি মামলাও রয়েছে।
ওই ঘটনায় ঢুষমারী থানায় মামলার প্রস্ততি চলছে।




