ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে স্যানিটেশন মাস উদ্যাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্যানিটেশন মাস উদ্যাপন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : “স্যানিটেশন অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় মঙ্গলবার সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা গেট থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল জাব্বার প্রামানিক, জেলা ব্র্যাকের জেলা প্রতিনিধি শাহেনুর রহমান, উপজেলা ব্র্যাক ওয়াশের ব্যবস্থাপক মাহবুবুর রহমান, ব্র্যাক ওয়াশের গ্রাম কমিটির সভাপতি এনামুল হক প্রমূখ।

Shamol Bangla Ads

গোমস্তাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার(ডিসিআরএমএ) প্রজেক্ট এর অধীনে গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে গত রবিবার খড়কাডাঙ্গা ক্লাইমেট ফিল্ড স্কুলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খড়কাডাঙ্গা সিএমএস এর সভাপতি আলহাজ্ব ইসরাইল হোসেন। প্রধান অতিথি ঁিছলেন উপজেলা কৃষি অফিসার জনাব মুহাম্মদ শাহ আলম। আর উপস্থিত ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সাংগনিরোধ কীটতত্ত্ববীদ খালিদ হাসান, কৃষি সম্প্রসারন অফিসার শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এসপিপিও আঃবারী, এসএএও গানিউল ইসলাম, রইশুদ্দিন, এফটি আনসারুজ্জামান, কৃষক আনোয়ার, গাফ্ফার, আব্দুর রহিম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শৈবরপুরগঞ্জ ব্লকার এসএএও রাকীব উদ্দিন। মাঠ দিবস অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য কৌশল ফলাফল বুথ ও ক্লাব বুথ উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে চার শতাধিক কৃষক অংশগ্রহন করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads