ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অনুদানে মধুখালীতে চোঁখের আলো ফিরে পেলো ৫ জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ৮:৫৯ অপরাহ্ণ

malekaমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : সমাজ সেবার লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান ব্যাক্তিগত অর্থে চোঁখের ছানী অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছেন। শনিবার মধুখালীতে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের জনাব আলীর ছেলে কানাই শেখ, বাহাদুর সরকারের স্ত্রী নেকজান বেগম, মইনুদ্দিনের স্ত্রী আয়শা বেগম, ইসলামপুর ইউনিয়নের শেকারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী বিলকিছ বেগম ও মধুখালী উপজেলার মেগচামী গ্রামের কৃষ্ণা সরকারের চোঁখের ছানী অপারেশনের ব্যবস্থা করেছেন। তিনি ইতিপুর্বে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার চোঁখে ছানী পড়া ও গরীব অসহায় রোগীদেরকে নিজস্ব খরচে অপারেশনের ব্যবস্থা করেন। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তিনি মামসাস কর্তৃক প্রদত্ত মহত্বাগান্ধী স্বর্নপদক অর্জন করেছেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান জানান, সমাজের অবহেলিত ও গরীব অসহায় যারা অর্থের অভাবে চিকিৎসা গ্রহন করতে পারে না এমন চক্ষু রোগীদের তিনি নিজের খরচে অপারেশনের ব্যবস্থা করেন। যতদিন বেচে থাকবেন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। চক্ষু আরেশন করেন মালেকা চক্ষু হাসপাতালের প্রধান সার্জন ডাক্তার মাহাবুব আল করিম।

Shamol Bangla Ads

মধুখালীর আখচাষী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত আখচাষী মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। গর্ভানিং কমিটির নবনির্বাচিত সভাপতি ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে ডিজির প্রতিনিধি শিক্ষানুরাগী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, প্রতিষ্ঠাতা সদস্য মো. আকরাম হোসেন মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুর রাজ্জাক মোল্যা, দাতা সদস্য মো. ওসমান গনি মোল্যা, হিতৈষী সদস্য মো. রেজাউল করিম ঝুটু, কো-অপট সদস্য ডা. মাহাবুব আল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষনুরাগী প্রতিনিধি সদস্য মো. আবুল কালাম সেখ, অভিভাবক সদস্য মো. মাসুদ খান, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি সদস্য প্রভাষক নির্মল রায়, প্রভাষক মো. কারুজ্জামান, শিক্ষক প্রতিনিধি (মহিলা) সহকারি লাইব্রেরীয়ান কুলসুম বেগম, সদস্য সচিব কলেজ অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী উপস্থিত থেকে কলেজের বিভিন উন্নয়নসহ গুরুত্বপুর্ন বিষয়ে বিসদ আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় এমপি মো. আব্দুর রহমান অত্র কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় গভার্নিং বডির সকল সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরন করেন ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

মধুখালীতে বিদায়ী সহকারি কমিশনার (ভুমি)কে সংবর্ধনা

নিজ অফিস কক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্রদান এবং নবাগত সহকারি কমিশনার মধুখালী উপজেলায় বিদায়ী সহকারি কমিশনার (ভুমি) মো. আসলাম উদ্দিনকে বদলীজনিত (ভুমি) মো. সিরাজুল ইসলামকে ফুলদিয়ে বরন করেন নেয়া হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজিজুর রহমান মোল্যা। বক্তব্য রাখেন বিদায়ী সহকারি কমিশনার মো.আসলাম উদ্দিন, নবাগত সহকারি কমিশনার মো. সিরাজুল ইসলাম, মধুখালী সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা আ‘লীগের প্রচার সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো. চাঁন মিয়া, ভুমি অফিসের নাজির মো. বাবুল হোসেন, সার্ভেয়ার মো. এনামুল হোসেন, কামারখালী ভুমি কর্মকর্তা আমিনুল ইসলাম বাবু, রায়পুর ভুমি কর্মকর্তা আমিরুল ইসলাম, মধুখালী প্রেসক্লাব সভাপতি কাজল বসু, প্রমুখ।

মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

গতকাল শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মকান্দা আব্দুর রহমান টেকনিক্যাল এ্যান্ড ইজ্ঞিনিয়ারিং কলেজের এসএসসি (ভকেশনাল) ও এইচ এসসি (বিএম) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমানের পতœী ডা. মির্জা নাহিদা রহমান বন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুলদিয়ে ও পুরস্কার দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, আখ চাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, আয়শা-সামী কলেজেরে অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন মোল্যা, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মুহম্মদ ইসাহাক হোসেন মোল্যা। সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জননেতা মোঃ আব্দুর রহমান সভাপতি নির্বাচিত
মধুখালীর আখচাষী মহিলা ডিগ্রী কলেজের কমিটি গঠিত হয়েছে

মধুখালী পৌর সদরে অবস্থিত একমাত্র আখচাষী মহিলা ডিগ্রী কলেজ। কলেজ পরিচালনা পরিষদের ফরিদপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।অন্যান্য সদস্য হলেন মধুখালী আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু,ফসুমি আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়া,সাংবাদিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষানুরাগী মোঃ আব্দুর রাজ্জাক,ফসুমি আখচাষী কল্যাণ সংস্থার সহসভাপতি ওসমান গণি মোল্যা, ফসুমি আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেজাইল করিম ঝুটু,ডাঃমাহাবুব আল করিমমোঃ আবুল কালাম আজাদ,মোঃ মাসুদ খান,মোঃ নজরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন,নির্মল রায়,মোঃ কামরুজ্জামান,কুলসুম এবং আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী সদস্য সচিব নির্বাচিত হন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads