ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশালের গৌরনদীর প্রধান সড়কগুলোর বেহাল দশা : জনসাধারণের দূর্ভোগ চরমে

খবর টি পড়েছেন : ২৯২ পড়ার সময়: ৪ মিনিট
বরিশালের গৌরনদীর প্রধান সড়কগুলোর বেহাল দশা : জনসাধারণের দূর্ভোগ চরমে

Agailjhara GND Photo, Barisal. 20-10-14= 1অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : ভেঙ্গে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রধান প্রধান সড়কগুলোর পিচ উঠে, সড়ক ভেঙে আর বড় বড় খানাখন্দের কারণে সড়কগুলোর অবস্থা এতোই নাজুক হয়ে পরেছে যে যানবাহন চলাচলতো দূরের কথা, পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারছেন না। ফলে প্রতিনিয়ত জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার একমাত্র হ্যালিপ্যাডটি পৌর এলাকার আশোকাঠী ও কাছেমাবাদ মহল¬ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। হ্যালিপ্যাডের পাশ ঘেষেই বরিশাল-ঢাকা মহাসড়কের সংযোগ থেকে গেরাকুল মিঞাবাড়ি পর্যন্ত ১.৪০ কি.মি মানিক মিয়া সড়ক। এলজিইডি’র অর্থায়নে নির্মিত এ ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী কয়েক’শ শিক্ষার্থীসহ ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে থাকে। সংস্কারের অভাবে পাকা সড়কটি এখন কাঁচা সড়কে পরিণত হয়ে যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটে জনসাধারণের চলাচলও অসম্ভব হয়ে পরেছে। ফলে প্রতিনিয়ত জনসাধারনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, মানিক মিয়া সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় খোয়া ও পাথর উঠে এখন ফের মাটির রাস্তায় পরিণত হয়েছে। কর্দমাক্ত রাস্তার মধ্যে ব্যাপক খানাখন্দসহ সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। ফলে উপজেলা সদর, হাসপাতাল, স্কুল-কলেজ ও হাট-বাজারে যাতায়াত করতে পৌর এলাকাসহ পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের ১০-১২ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে দূর্ভোগ চরমে উঠেছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল দশার কারণে ইতোমধ্যে রিকশা, ইজিবাইক, নছিমন, করিমন দূর্ঘটনার শিকার হওয়ায় গত দু’মাস থেকে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের মতে, গুরুতপূর্ণ এ সড়কটি সময় মতো সংস্কার করা হলে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হত।
নাম প্রকাশ না করার শর্তে এলজিইডি’র এক কর্মকর্তা জানান, সংস্কার নয়, পূনরায় সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলেই মানিক মিয়া সড়কের নির্মাণ কাজ শুরু করা হবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে এলজিইডি’র আওতাধীন গৌরনদী বাসস্ট্যান্ড-গৌরনদী বন্দর সড়ক, টরকী বন্দর সড়ক, হ্যালিপ্যাড-গেরাকুল সড়ক, আশোকাঠী-মোল্ল¬াবাড়ি, গৌরনদী-চাঁদশী সড়ক, বাটাজোর-সরিকলসহ অধিকাংশ সড়কগুলোর পুরোটাই খানাখন্দে ভরা। এ সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লি¬ষ্ট দপ্তর কোন কার্যকরী উদ্যোগ নেয়নি। এলজিইডি’র আওতার বাইরে উপজেলা ও পৌর এলাকায় রয়েছে জনগুরুত্বপূর্ণ অসংখ্য কাঁচা রাস্তা। ওইসব রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ সহস্রাধিক পথচারীরা বর্ষামৌসুমে হাঁটু সমান কাঁদা ভেঙে যাতায়াত করলেও তা উন্নয়নে কারোরই মাথাব্যথা নেই। সড়কগুলো খানাখন্দে ভরা ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ার সত্যতা স্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী উপজেলা এলজিইডি’র দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খুব শীঘ্রই পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কারের কাজ শুরু হবে। উপজেলার অন্যান্য সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় প্রতিমা তৈরী নিয়ে হামলায় আহত ৫ জন

কালী প্রতিমা শুকানোকে কেন্দ্র করে একই বাড়ির দু’পরিবারের মধ্যে বাকবিতন্ডার জের ধরে হামলায় ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের পালপাড়ার জয়দেব পালের স্ত্রী সবিতা রানী কালী প্রতিমা তৈরি করে বাড়ির উঠানে শুকোতে দিলে একই বাড়ির কানাই পালের স্ত্রী পুষ্প রানীর সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে কানাই পাল, স্ত্রী পুষ্প রানী ও পুত্র মিলন পাল অর্তকিতে হামলা চালিয়ে সবিতা রানী, গৌরাঙ্গ পাল ও সঞ্জীব পালসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত সবিতা রানীকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পুষ্প রানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে জয়দেব পালের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

বরিশালের গৌরনদীতে কোটি টাকা বরাদ্দে নলকূপ স্থাপন কাজের উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ১ কোটি ৫ লাখ টাকা বরাদ্দে গতকাল সোমবার সকালে ১৫০টি গভীর নলকূপ স্থাপন ও ১০ লাখ ৭৫ হাজার টাকার সংস্কার কাজের উদ্বোধণ করা হয়েছে।
ডেনমার্কের হাইসাওয়া প্রকল্পের অর্থায়নে হাইজিন, স্যানিটেশন ও আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের মজিদ কবিরাজের বাড়িতে প্রধান অতিথি হিসেবে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পদকপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, চাঁদমনি দেওয়ান, রহিমা বেগম, ইউপি সচিব মাহতাব হোসেন, মাহিলাড়া হাট-বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন আকন প্রমুখ। একইদিন মাহিলাড়া ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের হাইজিন আচরণ উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভিগম্যতা বৃদ্ধির লক্ষে আরো ১০ লাখ ৭৫ হাজার টাকার সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে অ্যারাইজ ধানী গোল্ড ধানের মাঠ দিবস পরবর্তী সংবাদ বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অনুদানে মধুখালীতে চোঁখের…