রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার ট্রাফিক সার্জেন মোঃ ইব্রাহীম ও টিআই সাব বি কে বড়ূয়ার নেতৃত্বে রামগঞ্জ থানার পুলিশ শনিবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ১ ঘন্টা অভিযান চালিয়ে ৩০/৩৫টি মোটরসাইকেল আটক করে থানা প্রাঙ্গণে নিয়ে আসে। পরে কাগজপত্র ও নম্বর বিহীন ২০টি মোটরসাইকেল আটক রেখে বাকীগুলোর বৈধ কাগজপত্র থাকায় ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, রামগঞ্জ উপজেলা ও শহরে চলাফেরা করা শতকরা ৮০% মোটরসাইকেল কাগজপত্র বিহীন ও টানা-চোরাই। এ ছাড়া চালকরা হেলমেন্ড বিহীন ও একাধিক লোক নিয়ে মোটরসাইকেলে চলাফেরা করার ফলে অহর অহর দুর্ঘটনায় পতিত হয়। থানা পুলিশ মাঝে মাঝে মোবাইল কোর্ট বসিয়ে কাগজপত্র ও নাম্বার বিহীন মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসলেও পরে অজ্ঞাত কারণে বেশির ভাগ মোটরসাইকেল ছেড়ে দেয়া হয়।









