ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্যানিটেশন দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০০
শ্রীবরদীতে স্যানিটেশন দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sribardi Picture- 19-10-2014শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মতো শ্রীবরদীতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ অক্টোবর রবিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এবং শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলহাজ্ব আব্দুল মোতালেব, এলজিইডি ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন, কৃষি অফিসার এ.এফ.এম মোবারক আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম বেপারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার রকিবুল হাসান, সমবায় অফিসার অপরুপা মালাকার, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবীব, শ্রীবরদী এডিপি স্বাস্থ্য প্রকল্প প্রজেক্ট ম্যানেজার জেমস উজ্জল শিকদার, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা লুচিয়া চিছাম, এইচ পি ও মুনির হোসেন ও বনানী চিছিম। আরও উপস্থিত ছিলেন এডিপিতে কর্মরত সকল স্বাস্থ্য সহায়ক বৃন্দ। আলোচনার শেষ পর্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলহাজ্ব আব্দুল মোতালেব ছোট ছোট ছাত্র-ছাত্রীদের সামনে কিভাবে হাত ধুলে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার হয় সবার সামনে হাত ধুয়ে দেখান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পরবর্তী সংবাদ শ্রীবরদীর গারো পাহাড়ে পানির তীব্র সংকট