ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় বেড়াতে আসা ভাই-বোনকে পুলিশ পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৯, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় বেড়াতে আসা ভাই-বোনকে পুলিশ পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের প্রশংসাপত্র পাওয়া শ্রমিকলীগ নেতা নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বেড়াতে আসা ভাই-বোনকে আপত্তিকর কর্মকান্ডের মিথ্যা অভিযোগে জিম্মি করে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে তুলে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পয়সারহাটে নবনির্মিত ব্রিজ এলাকায় বেড়াতে আসে পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের বিবাহিতা দুই মেয়ে রূপা আক্তার (২২) ও ময়না আক্তার (১৭) ও তাদের চাচাত ভাই ইউনুস মিয়ার ছেলে ওসমান ইসলাম (২০) ও পার্শ্ববর্তী চিত্রাপাড়া গ্রামের পূর্বপরিচিত মোহন মিয়ার ছেলে বোরহান মিয়া (৩০)। সন্ধ্যার দিকে ভাই-বোনের আপত্তিকর কর্মকান্ডের মিথ্যা অভিযোগ তুলে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে আগতদের জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বাগধা ইউনিয়ন শ্রমিকলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও চাঁদত্রিশিরা গ্রামের গোলাম ফারুক বখতিয়ারের ছেলে মিঠু বখতিয়ার। আগতরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিঠু ও তার সাথে থাকা আবুল সিকদারের ছেলে আহাদ শিকদার, মহিলা ইউপি সদস্য পলি বেগমের ছেলে হামিম তালুকদার, হারুন মিয়ার ছেলে মিন্টুসহ ৮-১০জন বোরহান ও ওসমানকে মারধর করে। এসময় বোরহানের কাছে থাকা নগদ ২৫শ’ টাকা ও অন্যান্যদের কাছে থাকা ৫টি মোবাইল সেট হাতিয়ে নেয় তারা। এতেও ক্ষান্ত না হয়ে মিঠুর দেয়া মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা পাঠাতে বাধ্য করে তাদের। একপর্যায়ে তারা ফোন করে জিম্মিকারীদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ভাই-বোনসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার সকালে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেণ।
জানা যায়, মিঠু বখতিয়ার আগৈলঝাড়ায় ওপেন হাউজ ডে’তে সাবেক ডিআইজি ডা. আব্দুর রহিমের হাত থেকে প্রশংসাপত্র পেয়েছিল। ওই প্রশংসাপত্র পাওয়ার পর থেকেই পয়সারহাট এলাকায় পুলিশের নিজস্ব লোক পরিচয়ে সে বেপরোয়া হয়ে ওঠে। গত উপজেলা পরিষদ নির্বাচনে মিঠুর মা পেয়ারা ফারুক বখতিয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার মা ও ছেলেকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের ব্যাপারে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ আগৈলঝাড়া থানা পুলিশকে বিষয়টি দেখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত এসআই অসীম কুমার বলেন, পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী পুলিশের পরিচয়ে চাঁদা আদায়ের ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

খড়ের গাদায় আগুন : থানায় লিখিত অভিযোগ দায়ের
আগৈলঝাড়ায় চুরি করে মাছ ধরতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় ঘেরের মাছ চুরি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা রাতে খড়ের গাদায় আগুন দিয়ে হামলায় চালিয়ে মহিলাসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তিতে বাঁধা দেয়ারও অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ইয়াকুব আলী সরদারের মাছের ঘের থেকে মাছ চুরি হয়। শনিবার সকালে চুরি করা মাছ বাজারে বিক্রি করতে গেলে ইয়াকুব আলী ওই মাছ তার ঘেরের দাবি করলে একই এলাকার কালু ও লালু তাকে লাঞ্ছিত করে। শনিবার বিকেলে লালু মিয়ার ছেলে শাকিল হাওলাদার পুনরায় ইয়াকুবের ঘেরে মাছ ধরতে গেলে ইয়াকুব আলী সরদারের মেয়ে মঞ্জুয়ারা বেগম চুরি করা মাছসহ শাকিলকে আটক করে। আটকের খবর পেয়ে কালু, লালু, চান মিয়া, জাকির, সবির ও কবিরসহ ১৫-২০ জন মিলে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইয়াকুব সরদারের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় মঞ্জুয়ারা বেগম, আবির সরদার, কহিনুর বেগম, ইমাম সরদারসহ ৫ জন। এসময় তারা ইয়াকুব আলী সরদারের বাড়ির খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আহতদের হাসপাতালে আনতে গেলে প্রতিপক্ষের লোকজন সাঁকো ভেঙে হাসপাতালে আসতে বাঁধা প্রদান করে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য শামীম ফরিয়ার উপস্থিতিতে হাসপাতালের সামনে ইমামের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এব্যাপারে মো. মাসুদ রানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!