ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ১:২৮ অপরাহ্ণ

BiddutSpristoচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিদুৎস্পৃষ্ট হয়ে সুজা উদ্দীন (৩৫) ও আনন্দ (২৮) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত সুজা উদ্দীন উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামের আলী গেজার ছেলে। আনন্দ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সুজা উদ্দীন ও আনন্দসহ ৬ থেকে ৭ জন যুবক ফেনসিডিল আনার উদ্দেশে গয়েশপুর সীমান্তের ৬৭/২ এস পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় তারা ভারতের একশ গজ অভ্যন্তরে গভীর নলকূপের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে সুজা উদ্দীন ও আনন্দ ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের স্বজনরা তাদের লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়ি নিয়ে আসে। চুয়ডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads