ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় দুর্যোগ প্রমশন দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৪ ৮:১৬ অপরাহ্ণ
ডুমুরিয়ায় দুর্যোগ প্রমশন দিবস পালিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-১৪’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলার ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশ্রয় ফাউন্ডেশন’র সহযোগিতায় অনুষ্ঠানটি শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে এবং তাঁর কার্য্যলয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা, ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, কৃষি কর্মকর্তা শেখ নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সরোজ কান্তি মিস্ত্রী, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আশ্রয় ফাউন্ডেশন প্রকল্পের কর্মকর্তা আমিনুল ইসলাস শ্যামল, পল বারই প্রমুখ। সভায় বক্তারা বন্যা, খরা, নদী ভাঙ্গনসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিষয়ক আলোচনা করেন।

Shamol Bangla Ads

ডুমুরিয়ার সদর ইউনিয়নে আইন-শৃংখলা বিষয়ক সভা

ডুমুরিয়ার সদর ইউনিয়নের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে আইন-শৃংখলা ও অপরাধ দমন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেন, জাপা নেতা গাজী গওহর, প্রেসক্লাবের সভাপতি এম এ এরশাদ, এইচ এম এ রউফ, গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোস্তফা খান, ইজাজুর রহমান ইজাজ, মোঃ সিরাজুল ইসলাম, শ্যামপদ মন্ডল, রিয়াজুল ইসলাম রিজু, মোঃ মিজানুর রহমান খান, গাজী আঃ আজিজ, বি এম ইসমাইল হোসেন, ইউপি সদস্য লাভলি রায়, আরজিনা বেগম, মাওলানা আঃ ছালাম আল আজাদ। সভার পূর্বে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে নারী পুরুষ সমন্বয়ে সন্ত্রাস বিরোধী মিছিল সহকারে অনুষ্টানে যোগ দেয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ার আর আর জি টি বিদ্যালয়ে মোত্তালিব সভাপতি নির্বাচিত

ডুমুরিয়ায় এম এ মোত্তালিবকে সভাপতি নির্বাচিত’র মধ্যে দিয়ে গঠিত হয়েছে উপজেলার কাছারীবাড়ি আর আর জি টি মাধ্যমিক বিদ্যালয়ের পুনাঙ্গ ম্যানেজিং কমিটি। শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের মধ্য দিয়ে অভিভাবক সদস্য নির্বাচনের পর গতকাল সোমবার সকালে উপজেলার রির্সোস সেন্টারে আয়োজিত সভাপতি নির্বাচনী সভায় সর্ব-সম্মতিক্রমে মোত্তালিবকে সভাপতি নির্বাচিত করা হয়। উপজেলা রির্সোস অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনাত্তোর সভায় বক্তব্যদেন, প্রধান শিক্ষক বীরেশ্বর বৈরাগী, থুকড়া আদর্শ জনতা বহুমুখী সমবায় সমিতি’র প্রিন্সিপাল অফিসার আলহাজ্ব গোলাম কুদ্দুস, এফ এম সরোয়ার প্রমুখ। কমিটির অন্যান্য নির্বাচিত অভিভাবক সদস্য তারক চন্দ্র মন্ডল, শামীম শেখ, তারা শংকর বিশ্বাস, সাদের বিশ্বাস ও সংরক্ষিত সদস্যা নিলিমা দাস। শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, জয়ন্ত কুমার সরকার, বিদ্যুৎ আলম ও লুৎফুন্নেছা খাতুন। দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাদার প্রেমানন্দ কর্মকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!