ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাষা সৈনিক আব্দুল মতিন আর নেই

খবর টি পড়েছেন : ২৭৩
ভাষা সৈনিক আব্দুল মতিন আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

abdul_matin_শ্যামলবাংলা ডেস্ক : ভাষা সৈনিক আব্দুল মতিন আর নেই। ৮ অক্টোবর বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত শুক্রবার থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আবদুল মতিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল মতিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ঢাকা মেডিকেল কলেজে মরনোত্তর দেহ দান করায় তার দাফন হবে না।
মৃত্যুর আগেই ভাষাসৈনিক আবদুল মতিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে মরণোত্তর দেহ ও সন্ধানীকে চক্ষু দান করে গেছেন। গত সোমবার স্ত্রী গুলবদন নেসা আবদুল মতিনের মরণোত্তর দেহদানের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে দেহদানের বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগেই আবদুল মতিন দেহদানের সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিক্যাল হাসপাতালের শিক্ষার্থীদের জন্য মরণোত্তর দেহ দান করেন আবদুল মতিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুয়াকাটার দর্শনীয় স্পট মিশ্রীপাড়ার সীমা বৌদ্ধ বিহার পরবর্তী সংবাদ রাজশাহীর অফিস পাড়ায় ঈদের আমেজ কাটেনি