ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পান চাষে লাভবান প্রান্তিক চাষীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৮, ২০১৪ ৩:৫৩ অপরাহ্ণ

Sherpur Paner Borojমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ও গণপদ্দী ইউনিয়নে পানের চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষীরা। প্রান্তিক চাষীদের দৃষ্টি এখন পান চাষের দিকে। অন্যান্য ফসলের তুলনায় পান চাষে খরচ কম কিন্তু মুনাফা বেশি পাওয়ায় পান চাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহজ কৃষি ঋণ পেলে উপজেলায় পান চাষে সাফল্যের বিপ্লব ঘটনা সম্ভব বলে পান বরজ মালিক ও স্থানীয়রা অভিমত প্রকাশ করেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিসে পান চাষের সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও অফিস সূত্রে এবং সরেজমিনে জানা যায়, উপজেলার ১নং ও ৫নং ইউনিয়নে পান চাষ হচ্ছে ১০/১২ বৎসর পূর্ব থেকেই। অধিক মুনাফা পাওয়ায় পুরাতন চাষীরা নতুন করে বরজ করাসহ অন্য কৃষকরা চাষে আগ্রহ নিয়ে নতুন নতুন পান বরজ করছেন, যা অন্যান্য ইউনিয়নগুলোতেও সম্প্রসারিত হচ্ছে। অল্প জায়গা ও কম পুঁজিতে অধিক মুনাফা পাওয়ায় পান চাষের উপযোগি নিজের পুরো জমিতে পান চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন নয়া পাড়ার হযরত আলী, মহেষ মিয়া, বানেশ্বর্দীর আজাহার, খোকা, সিদ্দিক, আবু তালেব, আক্কেল, আনসার ও ছাত্তার, কবুতরমারীর চাঁন মিয়া, বাবুল, বাউসার মজনু, হাফিজুল, জহুর উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, আজাহার আলীর ২টি বরজে ৫০শতাংশ, খোকার ১টিতে ২৫শতাংশ, সিদ্দিকের ২৫শতাংশ, তালেবের ৩০ শতাংশ, আক্কেলের ৩টিতে ৭০শতাংশ, আনসারের ২০শতাংশ, ছাত্তারের ২৫শতাংশ, মজনুর ৩০শতাংশ, হাফিজুলের ২৫শতাংশ, জহুর উদ্দিনের ২০শতাংশ এবং উপজেলার সর্ব পুরাতন পান চাষী হযরত আলীর ২টিতে ৭৬শতাংশ জমিতে পানের বরজ সহ উপজেলায় প্রায় ১৭ একর জমিতে পান বরজ রয়েছে এবং নতুন করে কমবেশি ৫০ একর জমিতে পান বরজ করার কাজ শুরু করেছেন আগ্রহী প্রান্তিক কৃষকরা।
চর্ব্যজাতীয় খাদ্য হিসেবে পান প্রাচীনকাল থেকে এদেশে সমাদৃত এর বৈজ্ঞানিক নাম Piper Betle. যে কোন সামাজিক আচার-অনুষ্ঠানে এর ব্যবহার সহ ঔষধ ও প্রতিষেধক হিসেবেও এটি ব্যবহৃত হয়। উত্তর বঙ্গ, দক্ষিণ বঙ্গ ও পূর্ব বঙ্গে পান ভালো জন্মে। তথ্যমতে বাংলাদেশে প্রায় ৪০ হাজার একর জমিতে পান চাষ করা হচ্ছে। যেখানে পানি জমে না এবং মাটি কালো দো-আঁশ সেখানে পান ভালো জন্মায়। বাৎসরিক গড় বৃষ্টিপাত ১৭৮ সে.মি এবং গড় তাপমাত্রা ২৫ডিগ্রি সে.সি পানের জন্য উত্তম। বর্তমানে তাহেরপুর, বাংলা, মিঠা, সাটি, গ্যাচ, মতিয়াবানতু, করপুরি, উজানি, মাঘি, দেশী, বরিশাল, ঝালি প্রভৃতি জাতের পান পাওয়া গেলেও তাহেরপুর, বাংলা ও মিঠা জাতের পান এদেশে সর্বাধিক চাষ করা হয়ে থাকে। বাংলা জাত বৈশাখী থেকে আষাঢ়, মিঠা ও তাহেরপুর পান আশ্বিন থেকে অগ্রহায়ন মাস পর্যন্ত রোপন করা হয়। একর প্রতি বাংলা জাত ২৪ হাজার কাটিংস, তাহের পুর ও মিঠাজাতের ১৮ হাজার কাটিংস তথা ৩শ থেকে ৪শ কেজি লতার প্রয়োজন হয়। সাধারণত সমতল জমি থেকে ১.৮- ২.১ মিটার উচ্চ জমিতে বাঁশ, পাটখরি ও ছন দিয়ে বরজ তৈরি করতে হয়। বরজের ভিতরে সারি বদ্ধ ভাবে ১.৮ মিটার উঁচু খুঁিট পুততে হয়। লগর থেকে লগরের দূরত্ব ১.৫ মিটার, সারি থেকে সারি ৭৫ সে.মি এবং প্রতি সারির মধ্যে ১৫ সে.মি প্রস্থ বেড তৈরি করতে হয়। বেডের মাঝখানে ১০-২০ সে.মি গর্ত করে প্রতি গর্তে কাঁদা তৈরি করে পান লতা রোপন করতে হয়। প্রতি লতার পাশে একটি ১.৮মিটার ওয়াশি (বাঁশের খুঁটি) পুতে দিতে হয়। রোপনের পর ১২-১৫ দিন পর্যন্ত সকাল-বিকাল নিবিড় পানি সেচ দিলে লতা থেকে গাছ গজানোর পর কেয়ারী পদ্ধতীতে ১০সে.মি. পরপর ওয়াশি দিতে হয়। পানগাছ গুলো বেড়ে উঠার সাথে সাথে ওয়াশির সঙ্গে বেঁধে দেওয়া উত্তম। পান লতাগুলোকে ওয়াশি ছাড়িয়ে পান বরজের উপরে উঠতে দেওয়া হয় না। প্রতি বছরই পানের বরজে সার প্রয়োগ করতে হয় তবে অধিকাংশ জৈব সার। কামাল উদ্দিন প্রণীত ‘ফল ফুল ও শাক-সবজি’ অনুসারে একর প্রতি পঁচা শুকনা গোবর ৩.৮ টন, খৈল ১১৫ কেজি, ইউরিয়া ৫৭ কেজি, টিএসপি ৯৫ কেজি, পটাশ ৩০ কেজি তবে খৈলের মাত্রা বৃদ্ধি পেলে ক্ষতি নেই।
৩০- ৬০ সে.মি দূরত্বে রোপন করা পান গাছ থেকে বছরে ৩/৪ বার বয়স্ক পান তোলে খালি অংশটুকু নামিয়ে মাটির নিচে পুঁতে দিতে হয়। আষাঢ় থেকে কার্তিক এই মাস বেশি পান সংগ্রহ করা যায়। লতা রোপনের ৬-৭ মাস পর পান পাতা সংগ্রহ করা শুরু হয়। প্রথম বছর পুর্ন উৎপাদনের ২০%, দ্বিতীয় বছরে ৯০% এবং তৃতীয় বছরে ১০০% অর্থাৎ পূর্ণ উৎপাদন শুরু হয়। ঠিকমত পরিচর্যা করলে একটি বরজ থেকে সপ্তাহে ২/৩বার পান পাতা সংগ্রহ সহ ২০-৩০ বছর পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। চাষীদের দেয়া তথ্যমতে প্রতি শতাংশে প্রথম বছর পান বরজ করতে ৬/৭ হাজার টাকা খরচ হয় তবে ভালো উৎপাদন পেলে প্রথম বছরেই শতাংশে ১২ হাজার টাকা আয় করা সম্ভব। পানের আকার, প্রাপ্যতা ও চাহিদা অনুপাতে বিভিন্ন দামে বিক্রি করা হয়। কৃষি অফিসের পরামর্শ, সার্বিক সহযোগিতা ও সরকারের পক্ষ থেকে সহজ ঋণের সুবিধা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও পান সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন পান চাষীসহ সূধী জনরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!