চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোছাইন সাঈদীর চুড়ান্ত আপিল রায়ে ফাঁসির বদলে আমৃত্যু কারাদন্ড দেয়ায় ও অনৈতিক হরতালের প্রতিবাদে গতকাল শনিবার চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তরুণলীগ ও সৈনিকলীগ। এদিন বিকাল ৪টায় হরতাল বিরোধী মিছিলটি চিরিঙ্গার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা তরুণলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সামু সিকদারের সভাপতিত্বে ও সৈনিকলীগের আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুল করিম, পৌর যুবলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী, তরুণলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সৈনিকলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক, যুবলীগ নেতা নুরুচ্ছফি, জাহাঙ্গীর আলম, ইলিয়াছ, নুর ছোবহান, জামশেদ উদ্দিন রুবেল, শাহ আলম, আবদুল ওহিদ, রুহুল আমিন, নুরুল আমিন, জোবাইর, তরুণলীগ নেতা মহিবুল ইসলাম, এনামুল, রেজাউল করিম, হেলাল উদ্দিন, রিপনুল ইসলাম প্রমুখ।
চকরিয়া জমজম হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু
অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এখনো কোন ধরণের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

চকরিয়ার জমজম হাসপাতালে শুক্রবার ভুল চিকিৎসায় সায়মা আক্তার জুহি নামের তিনমাস বয়সের শিশু কন্যার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এখনো কোন ধরণের ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, উল্টো অভিযুক্ত চিকিৎসক ইউছুফকে বাচাঁনোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল পরিচালনা কমিটির লোকজন। এদিকে গতকাল শনিবার সকালে হাসপাতালে নিহত শিশু স্বজনদের সাথে সমঝোতা বৈঠক করেন হাসপাতালের এমডি গোলাম কবিরসহ কর্তৃপক্ষ। ওইসময় শিশুর মৃত্যুর ঘটনাটি চিকিৎসকের ভুলের কারনে হয়েছে বলে স্বীকার করেন হাসপাতালের সংশ্লিষ্টরা। পরে এ ঘটনায় হাসপাতালের সকল চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির লোকজন নিহতের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন। স্বজনদের কাছে হাসপাতালের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরন দেয়ার আবদার করলেও স্বজনরা তা প্রত্যাখান করেন।
জানা গেছে, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোয়ালিয়াপাড়া গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে সায়মা আক্তার জুহি নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে তার মা পারভীন আক্তার গত ১৭ সেপ্টেম্বর তাকে চকরিয়া সরকারি হাসপাতালের ডাক্তার আবদুছ সালামের কাছে নিয়ে যায়। এসময় ডা, আবদুস সালাম প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু জুহিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরনের নির্দেশ দেন। কিন্তু স্বজনরা তাকে চমেক না নিয়ে স্থানীয় জমজম হাসপাতালে তাকে ভর্তি করেন। এরপর শিশু জুহিকে চিকিৎসা দেন ওই হাসপাতালের চিকিৎসক ইউছুফ। চিকিৎসার একপর্যায়ে শুক্রবার সকাল ৮টার দিকে শিশু সায়মা জুহির শাররীক অবস্থা অবনতি ঘটলে হাসপাতালের চিকিৎসক ইউছুফ কেবিনে এসে একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষন পরই মুত্যুর কুলে ফলে পড়েন সায়মা। এ ঘটনার পর শিশু সায়মা পরিবার ও উপস্থিত লোকজন বিক্ষুদ্ধ হয়ে শিশু হত্যার অভিযোগে ওই চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন।
চকরিয়া মহিলা কলেজ ডিগ্রি কলেজে উন্নীত
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের এমপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রানালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছের সার্বিক প্রচেষ্টায় অবশেষে ডিগ্রি কলেজে উন্নীত হয়েছে কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বোর্ড সভায় এব্যাপারে নীতিগত সিদ্বান্ত হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, মহিলা কলেজটি ডিগ্রিতে উন্নীত হওয়ায় এখন থেকে এ কলেজে ডিগ্রি ক্লাসের কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পাস করার পর উচ্চ শিক্ষা অর্জনে অন্যন্য কলেজে চলে যেতেন। এতে অনেকের কাছে বিপুল টাকা খরচ করে অন্য কলেজে গিয়ে লেখাপড়া করা প্রায় অসম্ভব হতো। এমপি ইলিয়াছ বলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর তিনি বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে মহিলা কলেজকে ডিগ্রিতে উন্নীত করতে সরকারের উচ্চ মহলের নানাভাবে তদবির শুরু করেন। এরই ধারাবাহিকতা চলতি সেপ্টেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বোর্ড সভায় চকরিয়া আবাসিক মহিলা কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করার ব্যাপারে নীতিগত সিদ্বান্ত হয়। এদিকে প্রতিষ্টার দীর্ঘদিন পর চকরিয়া আবাসিক মহিলা কলেজ ডিগ্রী কলেজে উন্নীত হওয়ায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছকে অভিনন্দন জানিয়েছেন পরিচালনা কমিটির সকল সদস্য, সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। একই সাথে অভিনন্দন জানিয়েছেন উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী এবং পেকুয়া উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুধীজন ও শ্রেনীপেশার নাগরিকরা।




