ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীর সন্তোষপুর ইউপি’র উপ-নির্বাচনে বিউটি চেয়ারম্যান নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০১৪ ২:৩৯ অপরাহ্ণ

21.09.2014মোঃ মিরাজুল ইসলাম, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নের উপ-নির্বাচন নিছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে বিশিষ্ট শিল্পপতি বর্তমান চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান শামীমের সহধর্মিনী সাবিয়া রহমান বিউটি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গতকাল ২১ সেপ্টেম্বর রোববার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপ-নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান শামীমের স্ত্রী সাবিয়া রহমান বিউটি আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ১শ ২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হরেন্দ্রনাথ শিকদার তালা প্রতীক নিয়ে পেয়েছে ১১শ ৯০ ভোট। উল্লেখ্য বিউটি সন্তোষপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মোজাম্মেল হাওলাদারের দ্বিতীয় কন্যা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads